• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে ২৩ তম নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা নিবেদন নবীজির মহানুভবতা ও আদর্শ নতুন প্রজন্মের জীবনচর্চার অংশ করতে হবে”—শাহসুফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ পুলিশ সুপারের নির্দেশনায় দ্রুততম সময়ে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার, গ্রেফতার ৩ নারায়ণগঞ্জে ইসলামী যুব নেতা বুলবুল হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল মুখোশের আড়ালে ‘মানবতার ফেরিওয়ালা’: রাতারাতি কোটিপতি হওয়ার পেছনে সুদের ভয়ঙ্কর থাবা নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ওসির সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ১১৭ কোটি টাকার কদমতলী বাস টার্মিনাল এখন অব্যবস্থাপনার চাদরে, সিলেটে মাজার-মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০ বুড়িচংয়ে মেয়র প্রার্থী জাবেদ কাউসারের সবুজের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে ইসলামী যুব নেতা বুলবুল হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল

Reporter Name / ২৬ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

মো: সাঈদী হোসেন নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জে ইসলামী যুব নেতা বুলবুল হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি মাওলানা ইয়াছিন আলী, সাধারণ সম্পাদক মাওলানা এনামুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সহ-সভাপতি জি এম আনছার আলী রয়েলসহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নাগেশ্বরী উপজেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিলটি নাগেশ্বরী কলেজ মোড় থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) কার্যালয় সংলগ্ন কলেজ মোড়ে এসে শেষ হয়।

এ সময় বক্তারা ইসলামী যুব নেতা বুলবুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসির দাবি জানান। একই সঙ্গে চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানানো হয়।

মিছিল শেষে নেতৃবৃন্দ বলেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd