• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন তানোরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ব্যানারে ঝটিকা মশাল মিছিল, ফেসবুকে ভিডিও ছড়িয়ে চাঞ্চল্য নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের (গঠনতন্ত্র) প্রকাশ ধর্মীয় ভিত্তিতে হিন্দু মুসলিম আলাদা করা যাবে না – আলি আসগার লবি ভাণ্ডারিয়ায় চুনের বস্তায় ইট, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজারে হোসেন স্টোর থেকে ৫০ হাজার টাকার কাপড় চুরির অভিযোগ, সন্ধান পেতে সহযোগিতা কামনা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ডুমুরিয়ায় রাজস্ব খাতের অর্থায়নে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জুয়েলার্স ব্যবসায়ী নি/হ/ত, ঘাতক বাস পলাতক

কুমিল্লায় ‘খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তুলুন’ শীর্ষক উলামা ও সুধী সমাবেশ

Reporter Name / ১৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

মোহাম্মদ ইকবাল হোসেন বিশেষ প্রতিনিধি
‘খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে, গণ-আন্দোলন গড়ে তুলুন’—এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা মহানগরী খেলাফত মজলিসের উদ্যোগে উলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) দুপুর ২টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড়স্থ রুচি বিলাস রেস্টুরেন্টে (বিবি সমতট, ৪র্থ তলা; পূবালী চত্বরের পূর্ব পাশে) এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। সভাপতিত্ব করেন খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা সৈয়দ আবদুল কাদের জামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা ইলিয়াস বিন হাসেম।
সমাবেশে বক্তারা খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণসচেতনতা সৃষ্টি, উলামা ও সুধী সমাজের ভূমিকা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের সহ-সাংগঠনিক সম্পাদক জনাব বোরহান উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আবদুল হক আমিনী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যাপক সাইফ উদ্দীন আহমদ খন্দকার, কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা নুরুল আমিন, কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ খান, মহানগর সহ-সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা আমির হামজা, কুমিল্লা জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মিজানুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের সিনিয়র ট্রেইনার মাওলানা নোমান আলমগীর, মহানগর সহ-সভাপতি ডা. আ ন ম আওরঙ্গজেব সেলিম এবং হেফাজতে ইসলাম কুমিল্লা মহানগরী শাখার সভাপতি মাওলানা মুফতি সামছুল ইসলাম জিলানী।
বক্তারা বলেন, সমাজে ন্যায়, ইনসাফ, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য উলামা, সুধী সমাজ ও সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। এ লক্ষ্যে গণমানুষের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ ও জনসম্পৃক্ততামূলক কার্যক্রম জোরদারের ওপর তারা গুরুত্বারোপ করেন।
সমাবেশে কুমিল্লার বিভিন্ন পর্যায়ের আলেম-উলামা, ইসলামী চিন্তাবিদ, সংগঠনের নেতাকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd