• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ফুলতলা আহমাদিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ফুলতলায় কথিত সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন নাগেশ্বরীতে মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টে ১ জনের ৩ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান মামলার বাদীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানোর অভিযোগ চাঁদপুরে জমি বিরোধের জেরে আব্দুর রব খানকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার; পরিবারের দাবি, মীমাংসার নামে ৩০ হাজার টাকা দাবি, পরে ৩ লাখ টাকার চাপ নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত নাগেশ্বরীতে স্কুল ছাত্রীকে হেনস্তা করার জন্য বখাটেকে পুলিশে দিলো স্থানীয় জনতা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ভিতরবন্দের হিরার দক্ষিণ সুরমায় আবারও ‘রিজিক ফুডকার্ট’-এর বৈদ্যুতিক তার চুরি সিলেটে কিশোর গ্যাংয়ের বেপরোয়া তাণ্ডব: জশনে জুলুসকে ‘রাজনৈতিক রং’দেওয়ার প্রতিবাদ ,জুলকারনাইন সায়েরের প্রতিবেদনকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা

ফুলতলা আহমাদিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name / ১১ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

খুলনা থেকে আহসানুল হক লড্ডন:

খুলনার ফুলতলা আহমাদিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষ মাওলানা আ. ছ. ম. আব্দুর রহিমের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩১ আগস্ট বেলা ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিন্সিপাল গাউসুল আযম হাদি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহা। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন মোঃ বোরহান উদ্দিন মোল্লা (উপাধ্যক্ষ) অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ফারজানা আক্তার, রাজিয়া সুলতানা, মনিরা আক্তার, শেখ মোঃ ওবায়দুল্লাহ, সহকারী শিক্ষক মনিরা মিতা, রাজিয়া সুলতানা ইংরেজি প্রভাষক সহ আরো অনেকে। এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বিদায়ী অধ্যক্ষ মাওলানা আ. ছ. ম. আব্দুর রহিমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। পরে তাঁর সম্মানে আবেগঘন পরিবেশে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd