• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটে পুলিশের ৫ ঘণ্টার চিরুনি অভিযান, কিশোর গ্যাং ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৬০ সিলেটে ১৬৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেট মহানগরীর হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত: রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদের দায়িত্ব গ্রহণ এবং পুলিশ সুপার নাঈমুল হাছানকে বিদায় তানোরে রোপা আমনের ভরা মৌসুমে তীব্র সার সংকট, সরকারি দামে মিলছে না ডিএপি ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে বুড়িচংয়ে গাউসিয়া কমিটির নানা কর্মসূচি বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন-এর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত,মোঃ আরিফুর রহমান সভাপতি মোঃ জহির রায়হান ,সাধারণ সম্পাদক নির্বাচিত মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সিলেট-ঢাকা মহাসড়কে ১৫ দিনে ১৯ জনের মৃত্যু নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

ভোলায় মাওলানা আমিনুল ইসলাম নোমানীকে কুপিয়ে হত্যা

Reporter Name / ৩৩৪ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

জাহিদ হাসান

স্টাফ রিপোর্টার, ঢাকা

ভোলায় দারুল হাদীস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও উপজেলা কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আমিনুল ইসলাম নোমানীকে বসতঘরে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, অজ্ঞাত একদল সন্ত্রাসী হঠাৎ তার বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাওলানা আমিনুল ইসলাম নোমানী ভোলার একজন পরিচিত ইসলামী বক্তা হিসেবে খ্যাত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে দারুল হাদীস কামিল মাদ্রাসায় শিক্ষকতা করছিলেন এবং উপজেলা কেন্দ্রীয় মসজিদের খতিবের দায়িত্ব পালন করছিলেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অসংখ্য ভক্ত-শিক্ষার্থী ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষ তাকে শেষবারের মতো দেখতে ভিড় জমাচ্ছেন।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহল এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd