খুলনা জেলা প্রতিনিধি আহসানুল হক লড্ডনঃ
খুলনার ফুলতলায় বিল ডাকাতিয়ার পানি নিষ্কাশনের স্থায়ী সমাধান, কৃষি ব্যাংকের ঋণগ্রহীতাদের সুদ মওকুফ, রাজু হত্যার প্রতিবাদ এবং প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২২ আগস্ট সকাল ১১টায় ফুলতলা বাসস্ট্যান্ড চত্বরে ‘নিরাপদ খুলনা চাই’ ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফুলতলা উপজেলা শাখার আহ্বায়ক আহসানুল হক লন্ডনের সভাপতিত্বে এবং সদস্য সচিব রেজোয়ান আকুঞ্জী রাজার সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মানববন্ধনের কার্যক্রম শুরু হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ খুলনা চাই কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা আব্দুর রহমান। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সরদার বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ফুলতলা প্রেসক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টলার, উপদেষ্টা ও সাংবাদিক মিয়া বদরুল আলম এবং কেন্দ্রীয় নির্বাহী সভাপতি মো. দেলোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন নির্বাহী সম্পাদক মোহাম্মদ হেলালুজ্জামান, ডুমুরিয়া উপজেলা সাধারণ সম্পাদক শেখ ফরহাদ হোসেন, ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবিন বসু, মহসিন বিশ্বাস, সংগঠনের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম নান্টু ভূঁইয়া, মোহাম্মদ আলমগীর হোসেন মোল্লা, জাহাঙ্গীর হোসেন খোকা, সাংবাদিক ঐক্যজোট খুলনা জেলা সভাপতি এস এম মমিনুর রহমান, আশরাফুল আলম তুহিন, মুফতি ফজলুল করিম, শাহানাজ পারভীন মেম্বার, মোন্তাজ উদ্দিন গাজী, ডা. জয়দেব, মোঃ নাসির গাজী, ডা. সুব্রত বিকাশ মণ্ডল, মোঃ সোহেল সরদার, মোহাম্মদ ইউসুফ মোল্লা, মোঃ আনিসুর রহমান, শহিদুল ইসলাম মিঠু, জায়েদ হোসেন, মিজানুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয়রা। মানববন্ধনে বক্তারা বলেন, বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা দীর্ঘদিন ধরে খুলনা অঞ্চলের কৃষি ও জনজীবনে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি করছে। পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণ না করলে কৃষক ও সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। একই সঙ্গে কৃষি ব্যাংকের ঋণগ্রহীতাদের সুদ মওকুফ, রাজু হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রিপেইড মিটার বাতিলের দাবি জানান তারা। বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। মানববন্ধন থেকে দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।