• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ভাণ্ডারিয়ায় হোল্ডিং নম্বরের নামে টাকা নিয়ে প্রতারণার! নিজের কর্মচারীর বিরুদ্ধেই পৌরসভা মাইকিং বুড়িচংয়ে গভীর রাতে জানালা দিয়ে  বৃদ্ধাকে কুপিয়ে জখমের অভিযোগ, আইসিইউতে চিকিৎসাধীন দশ বছর পাশাপাশি, তবুও অচেনা তানোরে জমি দখলের অভিযোগে হামলা-ভাঙচুর,থানায় লিখিত অভিযোগ সাভারের আশুলিয়ায় ক্লথিং কার্নিভালস লিঃ শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আশুলিয়ার বগাবাড়ি থেকে ১৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার -২ নাগেশ্বরীতে ‘ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন’-এর নতুন কমিটি গঠন ভাণ্ডারিয়া থানা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন বুড়িচংয়ে স্বামীর ফোন পেয়ে হাসপাতালে গিয়ে দেখেন মেয়ের মৃত লাশ, শ্বশুরবাড়ির লোকজন পলাতক কিশোরদের মাঝে ৬টি ফুটবল বিতরণ করলেন নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি

সিলেটে পুলিশের ৫ ঘণ্টার চিরুনি অভিযান, কিশোর গ্যাং ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৬০

Reporter Name / ২১২ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

আহমেদ আকবর

সিলেট

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ছিনতাইকারী ও কিশোর গ্যাং দমন এবং মাদক নিয়ন্ত্রণে এক বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। শনিবার বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টার এই একযোগে চালানো অভিযানে সন্দেহভাজন ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে বিপুল পরিমাণ ইয়াবাও জব্দ করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর মোট ছয়টি থানা এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে গ্রেফতার দেখানো হয়েছে।থানাভিত্তিক গ্রেফতারের পরিসংখ্যান:এয়ারপোর্ট থানা: সর্বোচ্চ ১৯ জনজালালাবাদ থানা: ১২ জনদক্ষিণ সুরমা থানা: ১০ জনকোতোয়ালী থানা: ৮ জনশাহপরাণ (রহ.) থানা: ৮ জনমোগলাবাজার থানা: ৩ জনঅভিযান চলাকালীন শাহপরাণ (রহ.) থানা এলাকা থেকে ৩৫ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ।

উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের বিষয়ে সংশ্লিষ্ট থানায় ইতোমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও স্পষ্ট করেন যে, নগরবাসীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এই ধরনের কঠোর ও বিশেষ অভিযান আগামীতেও নিয়মিত অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd