• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না….গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর রাজধানীর মুগদায় ককটেল বিস্ফোরণ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ সিলেট মহানগরীতে রাতে মোটরসাইকেল চলাচলে সীমিত করার নির্দেশ

ভোগান্তির শেষ নেই গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সেবা ও তথ্য বিভাগে

Reporter Name / ৪৯৬ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

আফরোজা খাতুন সীমা রাজবাড়ী প্রতিনিধি:

 

অনেক ইউনিয়ন পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায়। সেই সকল পরিষদ গুলোতে সরকারি ভাবে প্রশাসনিক নিয়োগ দেওয়া হয়েছে । সেই ধারাবাহিকতায় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদে প্রশাসনিক নিয়োগে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ খোকনুজ্জামান মিয়া, তার সাথে কয়েকজন প্রধান শিক্ষক ইউপি সদস্যর দায়িত্ব পালন করে আসছিলেন এ অবস্থায় তার মেয়াদ শেষ হয়ে যায়। উপজেলা কৃষি কর্মকর্তার বদলিজনিত কারণে পদটি শূন্য রয়েছে। বর্তমানে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে কোন প্রশাসনিক সহযোগিতা কামনা িনিয়োগ দেওয়া হয়নি। এংন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদে সেবা নিতে গেলে মানুষগুলো চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।আর এভাবেই ঢিলেঢালা ভাবে চলছে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের কার্যক্রম। গতকাল দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ ঘুরে দেখা গেছে, দৌলতদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ওয়ার্ড থেকে অনেক লোকজনের ভীড়। তারা তাদের প্রয়োজনীয় কাগজ পত্র নেওয়ার জন্য আসছেন, কিন্তু তারা সঠিক সেবা পাচ্ছেন না। দেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন সব থেকে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ। জনগণের আশা-আকাঙ্ক্ষা ও সুখ দুঃখের সাথে এই প্রতিষ্ঠানের প্রতিনিধিগন আপদ বিপদে প্রয়োজনে অপ্রয়োজনে সকল প্রকার জনগোষ্ঠীর বৃহত্তর অংশ সবার আগে ইউনিয়ন পরিষদে আসতে হয়। নাগরিকের সুবিধার প্রাকৃতিক জন্য ইউনিয়ন পরিষদ থেকে সাধারণ মানুষের জন্ম নিবন্ধন সনদ, মৃত্যু সনদ,ওয়ারিশ সার্টিফিকেট , চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত পরিচয় পত্র ট্রেড লাইসেন্স সহ নানা সনদ ইউনিয়ন পরিষদ থেকে নিতে হয়।ইউনিয়ন পরিষদ সরকারের প্রদত্ত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধা পেতেও হতদরিদ্রদের ধর্ণা ধরতে হয় চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা সদস্যদের কাছে।তবে এ ধরনের সেবা পেতে প্রতিনিয়ত নানা ভাবে ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে। আরজু শেখ , জাহাঙ্গীর, শফি, ম নামে কয়েক জন ব্যক্তি জানান, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদে এসে ছিলাম একটি নাগরিক সনদ নিতে।ইউনিয়ন পরিষদে গিয়ে শুনলাম চেয়ারম্যানের দায়িত্ব কেউ নেই। ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা এক লোক বললো দুই তিন দিন পরে আসেন। আমার মত অনেকেই দৌলতদিয়া ইউনিয়ন পরিষদে এসে ঘুরে যাচ্ছে।কিছুই করার নেই আমাদের সেবা নিতে এসে ফিরে যেতে হচ্ছে। মালেকা, সিরজিনা, কোহিনুর সহ অনেক মহিলারা বলেন আমাদের সন্তানদের জন্য নিবন্ধন করার জন্য অনেক দিন যাবৎ ঘোরাঘুরি করছি কোন সুফল পাচ্ছি না। মহিলা গন আরো বলেন সন্তান জন্ম দেওয়া যতটা কষ্টকর, তার চাইতে বেশি কস্ট হয় সন্তানের জন্ম নিবন্ধন করা। কবে এ ভোগান্তির শেষ হবে আমার জানি না

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সচিব মো.মেনামুল হোসেন মিন্টু ঢাকায় বিশেষ ট্রেনিংয়ে থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান জানান,দৌলতদিয়া ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তা চেয়ারম্যান হিসাবে উপজেলা কৃষি কর্মকর্তা খোকনুজ্জামান মিয়া ছিলেন, কিন্তু তার মেয়াদ শেষ হওয়া ও বদলিজনিত কারণে পদটি শূন্য হয়ে গেছে । দৌলতদিয়া ইউনিয়নের

জনগণের ভোগান্তি দূর করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মন্ত্রণালয় বরাবর চিঠি দিয়েছি। মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত কোন নির্দেশ আসলে আমরা অতি দ্রুত সময়ের মধ্য কোন কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে এ সমস্যার সমাধান করবে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd