• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না….গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর রাজধানীর মুগদায় ককটেল বিস্ফোরণ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ সিলেট মহানগরীতে রাতে মোটরসাইকেল চলাচলে সীমিত করার নির্দেশ

ভাষা সৈনিক আবদুর রাজ্জাক মাস্টার স্মৃতি বৃত্তি প্রদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত: ৭টি স্কুলের ৫২ শিক্ষার্থীকে সংবর্ধনা

Reporter Name / ৪৯২ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

মোঃ শাহজাহান বাশার ,সিনিয়র স্টাফ রিপোর্টার

রাজধানীর উপকণ্ঠ সানারপাড়ে অবস্থিত ফাইভ ওয়ে চায়নিজ রেস্টুরেন্টে আজ বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো “ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টার স্মৃতি বৃত্তি প্রদান ও দোয়া অনুষ্ঠান”। ভাষা আন্দোলনের গৌরবগাথা স্মরণে ও শিক্ষার্থীদের নৈতিক এবং মানসিক বিকাশের উদ্দেশ্যে আয়োজিত এ আয়োজনে ৭টি স্কুলের ৫২ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীসহ শতাধিক কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামান্য রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সুশিক্ষার বিকল্প নেই, আর সন্তানদের হাতে অপ্রয়োজনীয়ভাবে মোবাইল তুলে দেওয়া থেকে বিরত থাকুন।” তিনি নৈতিক শিক্ষা ও পারিবারিক শাসনের গুরুত্বও তুলে ধরেন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা সাঈদ আহমেদ খান। তিনি বলেন, “সঠিক বিনোদন ও সুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়েই শিক্ষার্থীদের মানসিক উৎকর্ষ সম্ভব।” তিনি এই মহতী উদ্যোগের জন্য ‘ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টার স্মৃতি পরিষদ’-কে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টারের সহধর্মিণী মিসেস নহিজা বেগম। বাবার কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন তাঁর পুত্র, দৈনিক ইনকিলাবের সিনিয়র সাব এডিটর ও স্মৃতি পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আবদুল অদুদ।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন:গণপূর্ত অধিদফতরের সহকারী প্রকৌশলী ও ঢাবি সমাজকল্যাণ এলামনাই ফোরামের সভাপতি মো. নওশাদুল হক,সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা রুমী,ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর নায়লা ইসলাম

জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ থানা আমীর মাহবুবুল আলম,এটিএন নিউজের জেলা প্রতিনিধি হাসান মজুমদার বাবলু,পূর্ব সাহেবপাড়া জামে মসজিদের সভাপতি মোবারক হোসেন খান ও সাধারণ সম্পাদক সহিদুল হক খান ঝন্টু

সফটওয়্যার ইঞ্জিনিয়ার সোহেল রানা,মাদারল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক তরিকুল ইসলাম নয়ন,সমাজসেবক সাজেদুল ইসলাম পনি, আলহাজ আনসার আলী মাস্টার, আমিরুল ইসলাম, মো. মোস্তফা প্রমুখ।

বক্তারা বলেন, সন্তানদের “এ প্লাস” বা বৃত্তির জন্য চাপ সৃষ্টি না করে তাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা উচিত। তাঁরা আরও জানান, ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টারের অনেক ছাত্র আজ দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন—যেমন: বাংলাদেশ এডমিনিস্ট্রেশন সার্ভিসের সভাপতি ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম, কৃষিবিজ্ঞানী ড. মোহাম্মদ মোহসীন, ফিল্ম ও আর্কাইভসের ডিজি মো. আবদুল জলিল, এবং এডিবি-র সাবেক কনসালটেন্ট প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন।

তাঁরা দাবি জানান: কুমিল্লার একটি সড়কের নাম ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টারের নামে নামকরণ,ভাষাসৈনিকদের পূর্ণাঙ্গ তালিকা গেজেট আকারে প্রকাশ

অনুষ্ঠানের শেষপর্যায়ে জুলাই মাসের গণঅভ্যুত্থান ও সাম্প্রতিক মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এবং ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টারের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে আল-হেরা ইন্টারন্যাশনাল স্কুলের দুই কৃতি শিক্ষার্থী নাকিব ও ছিাজিমের হাতে বৃত্তির অর্থ, ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি মোহাম্মদ সাগর এবং অন্যান্য অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd