• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
​দৌলতখানে বিএনপি কার্যালয়ে হামলা: ২ সমর্থক গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে রাজশাহীতে নির্মাণাধীন তিন ফ্লাইওভার পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন ভাণ্ডারিয়ায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিশ্বায়নের যুগে মানসম্মত শিক্ষার বিকল্প নেই’ নাগেশ্বরীতে পিপিআর রোগের টিকাদান কর্মসূচির উদ্বোধন নাগেশ্বরীতে ‘নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু ‎ছাত্রলীগ নেতাকে থানা থেকে ছাড়াতে বিএনপি নেতা মিন্টুর তদবির ২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা, ৩১ অক্টোবর মেধাবৃত্তি পরীক্ষা নাগেশ্বরীতে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হোসাইনের পাশে সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন কচাকাটায় ৯৪ পিস ভারতীয় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এসএমপি ডিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ফলসহ গ্রেফতার ১, পিকআপ আটক

ভারতের মুর্শিদাবাদে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও সাংবাদিকদের পুরস্কার প্রদান

Reporter Name / ৬৭০ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

সাজিদ আহসান

 

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গ্লোবাল প্রপার্টিজ লিমিটেড ও বহরমপুর সুশ্রুত আই হসপিটালের যৌথ উদ্যোগে সারাদিন ব্যাপী বিনামূল্যে আধুনিক চক্ষু পরীক্ষা শিবিরে দুই শতাধিক মানুষের চক্ষু পরীক্ষা, চশমা ও ঔষধ বিতরণ করা হয়। পাশাপাশি জেলার ১৫জন সাংবাদিককে গ্লোবাল প্রপার্টিজ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ পুরস্কার প্রদান করা হয়েছে।মানপত্র, সুদৃশ্য স্মারক, উত্তরীয়, রিস্ট ব্যান্ড, মেডেল ও কলম দিয়ে সম্মাননা জানানো হয়।

১১ ই অগাস্ট মুর্শিদাবাদের ধুলিয়ানে একটি বেসরকারি লজে সামশেরগঞ্জ মেরিলিবন ক্লাব ও সবুজ সংঘের যৌথ পরিচালনায় বিনামূল্যে আধুনিক চক্ষু পরীক্ষা শিবিরে দুই শতাধিক মানুষের চক্ষু পরীক্ষা করা হয়।
চক্ষু পরীক্ষা শিবিরে সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ, ধুলিয়ান মিউনিসিপালিটির চেয়ারম্যান ইনজামুল ইসলাম রাজা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজকর্মী রামকৃষ্ণ সিং চুন্নু, সমাজকর্মী বাশির আলী, জনপ্রিয় সুইটস এর কর্তা সমাজকর্মী হুমায়ুন আনসারী, তরুণ সমাজকর্মী ইকবাল হোসেন, সামশেরগঞ্জ থানার পুলিশ অফিসার অভিরাম মন্ডল, পুলিশ অফিসার সুমন্ত দাস, তরুণ প্যাথলজিস্ট ইমতিয়াজ আলম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

শিল্পপতি রামকৃষ্ণ সিং চুন্নু তাঁর বক্তব্যে বলেন, মুর্শিদাবাদ জেলাবাসির তরফে গ্লোবাল প্রপার্টিজ লিমিটেডের কর্তা আলি আহসান বাপিকে অসংখ্য ধন্যবাদ জানাই ধুলিয়ানের বুকে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। বহু অসহায়, গরীব, দুঃস্থ মানুষ এতে উপকৃত হবেন। আলি আহসান বাপি বহু অসহায় মানুষের দোয়া আশীর্বাদ পাবেন। চুন্নু বাবু আরও বলেন, গ্লোবাল প্রপার্টিজ লিমিটেড শুধু একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, এটি একটি সামাজিক প্রতিষ্ঠানও।
গ্লোবাল প্রপার্টিজ লিমিটেডের কর্তা আলি আহসান বাপি বলেন, আমাদের উদ্যোগে আগামীতে আরও বহু সামাজিক কর্মকান্ড অনুষ্ঠিত হবে। আমরা সমাজের পিছিয়ে পড়া, অবহেলিত মানুষদের পাশে থেকে কাজ করতে চাই।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd