• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় সরকার বদ্ধপরিকর — প্রতিমন্ত্রী সোহেল মনজুর নাগেশ্বরীতে প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গোৎসবের উপহার সামগ্রী বিতরণ কুমিল্লার বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী আমতলীতে চাওড়া নদীর কচুরিপানা অপসারণ বন্ধ কেন, জানতে চেয়ে জনতার সমাবেশ বিয়ের আগের দিন বর সৌমিকের মৃ/ত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ পরিবারের বেলকুচিতে রাস্তার পাশে তালগাছের চারা ও বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন – পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে দস্যুতা, ২৪ ঘণ্টায় দুই আন্তজেলা ডাকাত গ্রেপ্তার মাগুরায় দুই দফায় ৩২ হাজার ইয়াবা উদ্ধার, মাদক কারবারের নেপথ্যে কারা? বীরগঞ্জে মাদকবিরোধী গণসমাবেশ: মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি এমপি মনজুরুল ইসলামের

সিলেটে ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় ওসমানিতে ভর্তি

Reporter Name / ২১৪ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

আহমেদ আকবর

সিলেট

সিলেটে ‘সিনিয়র-জুনিয়র’ সম্বোধন নিয়ে কথা কাটাকাটির জেরে রুমন মিয়া (১৯) নামে এক তরুণকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আহত রুমন বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ‘বড় ভাই’ ও ‘ছোট ভাই’ সম্বোধন করা নিয়ে রুমনের সাথে তানজিদ (২০) নামে এক যুবকের কথা কাটাকাটি হয়। তানজিদ স্থানীয় আজাদ মিয়ার ছেলে।

বাকবিতণ্ডার এক পর্যায়ে আজাদ মিয়ার নেতৃত্বেই তার ছেলে তানজিদ এবং সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রুমনের ওপর হামলা চালায়।হামলাকারীরা ধারালো চাকু দিয়ে রুমনের শরীরে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। প্রত্যক্ষদর্শীরা জানান, তানজিদের সাথে হামলায় তার সহযোগী হৃদয়, নিহাত, জয়ন্ত, ডিজে সাগর, তুফা এবং সাগর (২)-সহ আরও কয়েকজন অংশ নেয়। রুমনের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে রক্তাক্ত অবস্থায় রুমনকে উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সাথে জড়িত আজাদ মিয়া, তার ছেলে তানজিদ ও তাদের সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখে অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd