• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
​দৌলতখানে বিএনপি কার্যালয়ে হামলা: ২ সমর্থক গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে রাজশাহীতে নির্মাণাধীন তিন ফ্লাইওভার পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন ভাণ্ডারিয়ায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিশ্বায়নের যুগে মানসম্মত শিক্ষার বিকল্প নেই’ নাগেশ্বরীতে পিপিআর রোগের টিকাদান কর্মসূচির উদ্বোধন নাগেশ্বরীতে ‘নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু ‎ছাত্রলীগ নেতাকে থানা থেকে ছাড়াতে বিএনপি নেতা মিন্টুর তদবির ২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা, ৩১ অক্টোবর মেধাবৃত্তি পরীক্ষা নাগেশ্বরীতে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হোসাইনের পাশে সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন কচাকাটায় ৯৪ পিস ভারতীয় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এসএমপি ডিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ফলসহ গ্রেফতার ১, পিকআপ আটক

কচাকাটায় ৯৪ পিস ভারতীয় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name / ৩৫ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রামের কচাকাটায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯৪ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সুমন মিয়া (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ১টার দিকে কচাকাটা থানাধীন দুর্গম চর নারায়ণপুর ইউনিয়নের বালাহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কচাকাটা থানা পুলিশের একটি অভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সুমন মিয়াকে ৯৪ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) অর্পণ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানান, কচাকাটা থানা এলাকাকে মাদকমুক্ত রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবার ও মাদকের বিস্তার রোধে পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd