• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সুন্দর প্রত্যাবর্তন বিশ্বকাপে লজ্জার রেকর্ড গড়লেন মেসি ষড়যন্ত্র মূলক অপপ্রচারের শিকার ঝালকাঠির নবাগত পুলিশ সুপার বদরুল আলম তানোরে তসলিমা ইলেক্ট্রনিক্স ও ওয়ালটন শোরুমে জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মুরগিটোলায় জবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১৩ তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত রাজধানীতে শাহাদাত-এ কারবালা মাহফিল মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক

ভান্ডারিয়ায় আবারো খুন, এবার গৃহবধূকে কুপিয়ে হত্যা থানায় মামলা দায়ের

Reporter Name / ১৮১ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় একদিনের ব্যবধানে আবারো নৃশংস হত্যাকাÐের ঘটনা ঘটেছে। উপজেলার ৪ নম্বর তেলিখালী উইনিয়নের জুনিয়া গ্রামে শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে নিজ ঘরে আসমা আক্তার (৪৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরপর দুই দিনে দুটি খুনের ঘটনায় জনমনে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহতা আসমা আক্তার ওই গ্রামের কৃষক আলমগীর হোসেন হাওলাদারের স্ত্রী। এ ঘটনায় নিহতের স্বামী আলমগীর হোসেন বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানাগেছে, এক দল দুর্বৃত্ত আলমগীরের ঘরে প্রবেশ করে আসমা বেগমেকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে। এসময় ঘরে অন্য কোন লোক ছিলনা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যার ঘটনার পর পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিহতের চাচাতো ভাই ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম বলেন, “মাগরিবের নামাজ পড়ে জায়নামাজের উপর বসে ছিলেন আসমা। এ সময় তার ছেলের স্ত্রী ওযু করে এসে ঘরে ঢুকে দেখে শাশুড়ির রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে আছে।”

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, রবিবার নিহতের স্বামী আলমগীর হোসেন একটি হত্যা মামলা দায়ের করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পূর্বপরিকল্পিত হত্যা। তদন্ত করে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করা হবে।

এর আগে শুক্রবার (২৯ আগস্ট) উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি এলাকায় বিএনপি নেতা রেজাউল করিম ঝন্টু কে প্রকাশ্য দিবালে কে কুপিয়ে হত্যা করে একই এলাকার মোঃ রুবেল খান। পর পর দুটি হত্যাকাÐের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহতের পরিবারের দাবি, দ্রæত হত্যার প্রকৃত কারণ উদঘাটন ও দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd