• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না….গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর রাজধানীর মুগদায় ককটেল বিস্ফোরণ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ সিলেট মহানগরীতে রাতে মোটরসাইকেল চলাচলে সীমিত করার নির্দেশ

বি.আই.আর.সি’র উদ্যোগে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

Reporter Name / ৭৫৯ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

জাহিদ হাসান

স্টাফ রিপোর্টার, ঢাকা

বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল (বি.আই.আর.সি)-এর উদ্যোগে প্রয়াত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে বি.আই.আর.সি’র সভাপতি রিয়াদুল ইসলাম জামাল, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সহ-সভাপতি এইচ. এম. মোজাম্মেল ও শাহজাহান বাশার, সাংগঠনিক সম্পাদক ডি. এম. মাইনউদ্দিন, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবীর এবং ঢাকা বিভাগীয় আহ্বায়ক কমিটির কোষাধ্যক্ষ জাহিদ হাসান সহ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি: জনাব,হাফেজ আবু হানিফ ভূইয়া, সভাপতি কাফরুল থানা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিশেষ অতিথিঃ আলহাজ্ব জামির আলী দেওয়ান
সিনিয়র সহ সভাপতি কাফরুল থানা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বিশেষ আলোচক: রাকিবুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক কাফরুল থানা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ।মোঃ মিরাজ দেওয়ান সভাপতি কাফরুল থানা শাখা ৪ নং ওয়ার্ড ইসলামী আন্দোলন। সহকর্মী সাংবাদিক এবং সমাজের বিভিন্ন।শ্রেণি-পেশার মানুষ এ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের পেশাদারিত্ব, নিষ্ঠা ও সাংবাদিকতায় অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, তুহিনের মতো সৎ ও নির্ভীক সাংবাদিক দেশের গণমাধ্যম অঙ্গনে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন।

বক্তারা তুহিনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার শূন্যতা সহজে পূরণ হবার নয় বলে উল্লেখ করেন। দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা, পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং সকল সাংবাদিকদের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠান শেষে বি.আই.আর.সি নেতৃবৃন্দ ভবিষ্যতেও এমন কর্মসূচির মাধ্যমে প্রয়াত সহকর্মীদের স্মৃতিকে ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd