• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সুন্দর প্রত্যাবর্তন বিশ্বকাপে লজ্জার রেকর্ড গড়লেন মেসি ষড়যন্ত্র মূলক অপপ্রচারের শিকার ঝালকাঠির নবাগত পুলিশ সুপার বদরুল আলম তানোরে তসলিমা ইলেক্ট্রনিক্স ও ওয়ালটন শোরুমে জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মুরগিটোলায় জবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১৩ তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত রাজধানীতে শাহাদাত-এ কারবালা মাহফিল মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক

বিভাগীয় শহর রংপুরে মাটি মামুন সাংবাদিকের উপর বর্বরোচিত হামলা।

Reporter Name / ৩১৪ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

 

এ ঘটনায়—বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোটার্স কাউন্সিলের, পক্ষ থেকে তীব্র নিন্দা, প্রতিবাদ এবং দ্রুত বিচারের দাবি।

মুহাম্মদ রাওফুন বরাত বাঁধন ঢালী। সহ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল।

রংপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় দৈনিক ঢাকা পত্রিকা-এর সাহসী সাংবাদিক মাটি মামুনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় দুই দিন অতিবাহিত হলেও এখনও পর্যন্ত কোনো হামলাকারীকে গ্রেফতার করা হয়নি—এতে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টের কাউন্সিল (B.I.R.C) কেন্দ্রীয় কমিটি গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।

ঘটনাটি ঘটে গত ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। তথ্য সংগ্রহ ও সংবাদ পরিবেশনের দায়িত্ব পালনকালে মাটি মামুনের উপর একদল চিহ্নিত সন্ত্রাসী পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায় এবং তাকে গুরুতরভাবে আহত করে। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
অবস্থায় আছে,
গত ২৬ জুলাই, শনিবার বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার কাউন্সিল (B.I.R.C)- সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালী এক বিবৃতিতে বলেন,“সাংবাদিকদের উপর বারবার এমন সন্ত্রাসী হামলা,মিথ্যা হয়রানি মূলক মামলা এসব স্বাধীন সাংবাদিকতার জন্য চরম রুপের হুমকি।
আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি—এ ধরনের ঘটনায় নিরবতা বা ধীরগতি সন্ত্রাসীদের উৎসাহিত করে। আমরা ২০২৪, থেকে ২০২৫ অব্দি, দেখছি প্রশাসনের উদাসীনতা ও নীরবতা যা আজ বাংলাদেশের সার্বভৌমত্ব কে হুমকির মুখে ফেলেছে,
আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি।”

সাংবাদিক আরমান হোসেন রাজু বলেন, “এই হামলা শুধু একজন সাংবাদিকের উপর নয়, বরং গোটা গণমাধ্যমের স্বাধীনতার উপর নগ্ন হামলা। আমরা রংপুর জেলা পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট থানার প্রতি আহ্বান জানাই, যেন দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়।
প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকলে ভবিষ্যতে সাংবাদিকদের উপর আরও ভয়াবহ হামলার ঝুঁকি বাড়বে।” আমরা সাংবাদিক মহল আইন কে সম্মান করি কেনওনা আইন শৃংখলা বজায় রাখা সাংবাদিক দের ঈমানি দায়িত্ব,

বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল (B.I.R.C) মনে করে—এ ধরনের ঘটনাগুলো সাংবাদিক সমাজকে আতঙ্কগ্রস্ত করে তোলে এবং তাদের পেশাগত দায়িত্ব পালনে নিরুৎসাহিত করে।
সংগঠনটি আরো জোর দাবি জানায়—অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সাংবাদিক নির্যাতন, দমন-পীড়ন ও স্বাধীন সাংবাদিকতার উপর সকল প্রকার আঘাতের বিরুদ্ধে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল (B.I.R.C) সব সময় সোচ্চার থাকবে, এবং আগামীতে প্রয়োজনে সন্ত্রাস মাফিয়া চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স করবে ইনশাআল্লাহ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd