• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত রাজধানীতে শাহাদাত-এ কারবালা মাহফিল মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক কুমিল্লা লালমাইয়ে গৃহবধূর কোপে যুবকের মৃত্যু: আত্মরক্ষার দাবি, ঝুমনার মুক্তির দাবিতে মানববন্ধন জাতীয় পল্লী উন্নয়ন দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার কুমিল্লা জেলা জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে নবনিযুক্ত জেলা প্রশাসক রোজী আক্তারকে ক্রেস্ট প্রদান করে শুভেচ্ছা মধ্যনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও ধানবীজ বিতরণ শ্রীমন্তপুর এম. এ. ছাত্তার উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা

বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

Reporter Name / ৩০ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬


পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
” উন্নত পল্লী সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড এর যৌথ আয়োজনে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে পল্লী উন্নয়নের সুফল ভোগীদের নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়।
র‍্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মোঃ হাসিবুল হাসান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুদেব সরকার,জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ রুস্তম আলী,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ (মলাদ) জোমাদ্দার,পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার,সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসিম মান্নান উৎপাল হাওলাদার,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে পল্লী উন্নয়ন সম্পর্কিত ভিভিও ডকুমেন্টরি প্রদর্শন,পল্লী উন্নয়নে সফল সুফলভোগীদের অভিব্যক্তি প্রকাশ,শ্রেষ্ঠ উপকারভোগীদের পুরস্কার বিতরণ,ক্ষুদ্র ঋণ সহায়তা চেক ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd