• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না….গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর রাজধানীর মুগদায় ককটেল বিস্ফোরণ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ সিলেট মহানগরীতে রাতে মোটরসাইকেল চলাচলে সীমিত করার নির্দেশ

বিপদ থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে রক্ষা করে পরিবারের নিকট হস্তান্তর করল শাজাহানপুর থানা পুলিশ

Reporter Name / ১৮২ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

মোঃ ফারুক সরকার, জেলা প্রতিনিধি বগুড়া।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর)২০২৫ইং বগুড়া জেলার শাজাহানপুর থানার অন্তর্গত কৈগাড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বিপদ থেকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নিয়ে পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

জানা যায়, গতকাল দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শাজাহানপুর থানাধীন কৈগাড়ি পুলিশ ফাঁড়ির টহল দল বনানী মোড় এলাকায় টহলরত অবস্থায় কিছুটা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি মোঃ আহাম্মদ উল্লাহ (৩২)-কে বিপদজনক অবস্থায় দেখতে পায়।

এই সময় ওই ব্যক্তির কাছে উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থ ছিল। স্থানীয় কিছু অসাধু তরুণ তার কাছ থেকে অর্থ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। তবে, পুলিশের তাৎক্ষণিক উপস্থিতিতে তারা পালিয়ে যায়।

পরে পুলিশ ওই ব্যক্তিকে নিরাপদ হেফাজতে নিয়ে আসে এবং তার পরিবারের সন্ধানের জন্য চেষ্টা চালায়। অবশেষে শাজাহানপুর থানা পুলিশের প্রচেষ্টায় তার পরিবারের অবস্থান শনাক্ত হয়। আজ (০৯ অক্টোবর ২০২৫) সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার বড়কুড়া জামতৈল এলাকার আহাম্মদ উল্লাহর পরিবার শাজাহানপুর থানায় উপস্থিত হলে, তাকে তার মা তাহমিনা বেগমের জিম্মায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় শাজাহানপুর থানায় জিডি নং ৬৬০, তাং ০৯/১০/২৫ ইং মূলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

শাজাহানপুর থানা পুলিশ জানায়, “মানবিক দৃষ্টিকোণ থেকে জনগণের পাশে সবসময় ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে শাজাহানপুর থানা পুলিশ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd