• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সুন্দর প্রত্যাবর্তন বিশ্বকাপে লজ্জার রেকর্ড গড়লেন মেসি ষড়যন্ত্র মূলক অপপ্রচারের শিকার ঝালকাঠির নবাগত পুলিশ সুপার বদরুল আলম তানোরে তসলিমা ইলেক্ট্রনিক্স ও ওয়ালটন শোরুমে জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মুরগিটোলায় জবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১৩ তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত রাজধানীতে শাহাদাত-এ কারবালা মাহফিল মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক

বান্দরবানের লামারনসরই লম্বাখোলাতে দোকান চুরির ঘটনা ঘটেছে

Reporter Name / ৩০০ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ আবু বক্কর সিদ্দিক

ক্রাইম রিপোর্টার, বান্দরবান

বান্দবানের লামা উপজেলা সরই ইউনিয়নের লম্বাখোলা (রহমতখোলা) এলাকায় (৭ নং ওয়ার্ড) এ গতরাতে একটি মুদির দোকানে চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে কোন এক সময়ে চোরের দল দোকানে অবৈধভাবে প্রবেশ করে ক্যাশ ভেঙ্গে প্রায় সাড়ে তিন হাজার টাকাসহ রক্ষিত বিভিন্ন ধরনের সিগারেটের বান্ডেল, কোমল পানীয়,বিস্কুটসহ কয়েক রকমের মালামাল চুরি করে নিয়ে যায়৷ দুইটি বড় ব্যাটারি চুরি হয়েছিল।

এগুলো অনেক খুজাঁখুজির পর পেছনে দুরে পরিত্যক্ত পানির ডুবায় পাওয়া যায়। এতে করে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ি নুরু মিয়ার প্রায় ১৭ হাজার টাকা ক্ষতিগ্রস্ত হয় বলে সরেজমিনে জানান ভুক্তভোগী।

স্থানীয় বাসিন্দা খালেক, মিলন, সুরুজ, আনোয়ার,আয়েশা বেগমসহ অনেকে জানান, আমাদের এলাকায় এখন চুরিসহ অনেক ধরনের কর্মকান্ড ঘটছে৷ গতরাতে নুরুর দোকান চুরি হয়। কিছু দিন আগেও এখানে অরেকটি দোকানসহ কয়েকটি স্থানে, ব্যাটারি, মুরগি চুরি হয়েছিল। পাশাপাশি এলাকার কিছু যুব সমাজ মাদকাসক্তসহ নানা অপরাধ সম্পৃক্ত হচ্ছে। এগুলো বন্ধ করা জরুরি বলে মনে করছেন তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় সাবেক ইউপি মেম্বার আশ্রাব আলী জানান,দরিদ্র ক্ষুদ্র ব্যবসায়ি নুরুর দোকান চুরির ঘটনাসহ বারবার হচ্ছে। কে বা কারা এ সমস্ত অপরাধ করছে এর সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের ধরে আইনের আওতায় আনা জরুরি

এ বিষয়ে কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আতিকুর রহমান জানান, ভুক্তভোগী লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd