• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রাজশাহীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভাগীয় কোর কমিটির সভা ইউপি সচিব বারেকের অবৈধ সম্পদ ও ক্ষমতার উৎস কোথায়?দুর্নীতির শত অভিযোগেও বহাল তবিয়তে কুমিল্লা পট্টি ও সুইপার কলোনিতে কিশোর গ্যাংয়ের উপদ্রব, বাড়ছে অপরাধ বেলী হায়দারকে সিনিয়র সাংবাদিক মাহবুব হাসান স্বাধীনের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা সততা ও কর্মের প্রতি শ্রদ্ধাবোধই মানুষের শ্রেষ্ঠ পরিচয় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে দলীয়করণ নয়, বাদ যাবে না কোনো পরিবার,,,,,,,,গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর নাগেশ্বরীতে ত্যাগী তৃণমূল বিএনপির বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম দক্ষিণ সুরমায় পূর্ব শত্রুতার জেরে যুবকের বাড়িতে সন্ত্রাসী হামলা, অল্পের জন্য রক্ষা ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মিথ্যা সংবাদ আর ভিত্তিহীন অপপ্রচারের নির্মম শিকারে পরিনত হয়েছে গৌরিপুর থানার অফিসার ইনচার্জ জনাব হাবিবুর রহমান

বান্দরবানের রুমায় সরকারি খাদ্যবান্ধব চাল আত্মসাতের অভিযোগ ডিলারের বিরুদ্ধে

Reporter Name / ৩৭৯ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

ক্রাইম রিপোর্টার: মোঃ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান

বান্দরবান জেলার রুমা উপজেলায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় একজন ডিলারের বিরুদ্ধে। অভিযোগটি উঠেছে রেমাক্রি ইউনিয়নের সরকারি খাদ্যবান্ধব চাল ডিলার জন ত্রিপুরার বিরুদ্ধে।
সূত্রে জানা যায়, স্থানীয় জনগণ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন যে, ডিলার জন ত্রিপুরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি বরাদ্দের চাল আত্মসাৎ করছেন। এ বিষয়ে স্থানীয়রা রুমা উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগও দাখিল করেছেন।
অভিযোগে বলা হয়েছে, জন ত্রিপুরা সরকার নির্ধারিত নিয়ম-কানুন অনুসরণ না করে দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সুবিধাভোগীদের চাল নিজের কাছে রেখে দিচ্ছেন। প্রতিবাদ করলে তিনি স্থানীয়দের হুমকি দেন, এমনকি ভয়ভীতি ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার আশঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে সাংবাদিক মোঃ আবু বক্কর সিদ্দিক অভিযুক্ত জন ত্রিপুরার সঙ্গে যোগাযোগ করলে, তিনি সংবাদকর্মীকেও বিভিন্নভাবে হুমকি প্রদান করেন বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, সরকারি খাদ্যবান্ধব তালিকাভুক্ত বহু পরিবার নিয়মিত তাদের চাল পাচ্ছেন না। অথচ রেকর্ড অনুযায়ী জন ত্রিপুরা প্রতি মাসে বান্দরবান জেলার সরকারি গুদাম থেকে চাল উত্তোলন করছেন।
ভুক্তভোগী পরিবারগুলোর দাবি— সরকারের উচিত অবিলম্বে তদন্ত করে ডিলার জন ত্রিপুরাকে অপসারণ করা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগী পরিবারগুলো

(১) পাইয়া মুরুং (২) মং চাং মুরুং (৩) সাক ওয়াক মুরুং (৪) রিং লত মুরুং (৫) সিং চং মুরুং (৬) রেংলে ম্রো (৭) আমাং খুমী (৮) কাংকিং মুরুং (৯) লাইফা মুরুং (১০) মং ওয়াই মুরুং (১১) রেথী মুরুং (১২) রেং লৃং মুরুং (১৩) মেনরত মুরুং (১৪) থকেহ খুমী সহ আরও অনেকেই

আমলৌ পাড়ার বাসিন্দা (১) পিয়ার সাং বম (২) বান রাম ময় (৩) বেম খুপ (৪) নল খুব (৫) জুয়াম নিয়ার (৬) বেনেদিক (৭) ভেংলিয়ান (৮) সমহই পি (৯) পিয়ার কিল রা দাবি করেন ডিলার জন ত্রিপুরা কে ডিলার দীপ থেকে অপসারণ করার জোর দাবি জানান স্থানীয়রা

এ দিকে অনুসন্ধানে দেখা যায় পাহাড়ী স্বস্ত্র সন্ত্রাসী কুকি চিন নেশনাল ফ্রন্ট কে এনএফ বিরুদী অবিজান চলাকালীন সময়ে পাশ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যায় প্রায় ১০ গ্ৰামে বর্তমান জন শূন্য কিন্তু পালিয়ে যাওয়া বেক্তিদের নামে তালিকা করে সরকারী
চাল আত্বসাতৎ করে যাচ্ছেন অভিযোগক্ত ডিলার জন ত্রিপুরা ।

এ ব্যাপারে জানতে রেমাক্রি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে প্রশ্ন করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং অভিযোগক্ত জন ত্রিপুরার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন

 

(১) জাদিপাই পাড়া (২)থিংদলতে পাড়া (৩) থাইখ্যাং পাড়া (৪) দার্জিলিং পাড়া (৫) সুন সং পাড়া (৬) লুয়াং মোয়াল পাড়া (৭) সা লৌপি পাড়া (৮) পাই নুয়াম পাড়া (৯) হ্লাচিং পাড়ার এক শতাধিক ভুক্তভোগী গণমাধ্যমি কে জন ত্রিপুরার অপসারণ দাবি জানিয়েছে স্থানীয়রা

 

এ বিষয়ে রুমা উপজেলা নির্বাহী অফিসারের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি তাই বক্তব্য নেয়া সম্ভব হয়নি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd