• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সততা ও কর্মের প্রতি শ্রদ্ধাবোধই মানুষের শ্রেষ্ঠ পরিচয় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে দলীয়করণ নয়, বাদ যাবে না কোনো পরিবার,,,,,,,,গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর নাগেশ্বরীতে ত্যাগী তৃণমূল বিএনপির বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম দক্ষিণ সুরমায় পূর্ব শত্রুতার জেরে যুবকের বাড়িতে সন্ত্রাসী হামলা, অল্পের জন্য রক্ষা ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মিথ্যা সংবাদ আর ভিত্তিহীন অপপ্রচারের নির্মম শিকারে পরিনত হয়েছে গৌরিপুর থানার অফিসার ইনচার্জ জনাব হাবিবুর রহমান ভাণ্ডারিয়ায় বরিশাল রেঞ্জের ডিআইজির পূজামণ্ডপ পরিদর্শন নাগেশ্বরীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে সমাজসেবা কার্যালয়ের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত হাটহাজারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রমশন দিবস পালিত

দক্ষিণ সুরমায় পূর্ব শত্রুতার জেরে যুবকের বাড়িতে সন্ত্রাসী হামলা, অল্পের জন্য রক্ষা

Reporter Name / ৪৭ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

 

আহমেদ আকবর
সিলেট

সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক যুবকের বসতবাড়িতে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আজ ১৩ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল অনুমান ৪:০০ ঘটিকার সময় দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় ভুক্তভোগী যুবক ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
আক্রান্ত যুবকের নাম মোঃ সোহেল আহমদ (২৭), তিনি স্থানীয় মৃত নুরুল ইসলামের ছেলে।

এই ঘটনায় তিনি দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ মে ২০২৬ তারিখে সোহেল আহমদের পিতাকে বিবাদীগণ ও অজ্ঞাতনামা কয়েকজন মিলে নির্মমভাবে হত্যা করে। উক্ত হত্যাকাণ্ডের বিচার চেয়ে সোহেল আহমদ দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা করার পর থেকেই বিবাদী সাগর (৩০), কুকন মিয়া (৪৫), অন্তর (২৭), মুন্নি (৪০), জবেদা (৫০) এবং সোনিয়া (২৬) সহ আসামিরা ভুক্তভোগী পরিবারের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে থাকে।

এরই ধারাবাহিকতায় আজ বিকেলে আসামিরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সোহেল আহমদের ভার্থখলাস্থ বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বাড়িতে ভাঙচুর করে এবং সোহেলকে প্রাণনাশের হুমকি দিয়ে এলাকায় এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।

লিখিত অভিযোগে সোহেল আহমদ জানান, পূর্বের মামলার প্রেক্ষিতে র‍্যাবের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থাকায় এবং আশপাশের প্রতিবেশীরা তাৎক্ষণিকভাবে এগিয়ে আসায় তিনি ও তার পরিবার বড় ধরণের শারীরিক ক্ষতি এবং প্রাণহানি থেকে রক্ষা পান।

বর্তমানে সোহেল আহমদ ও তার পরিবার চরম আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছেন। তিনি নিজের ও পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ ও ন্যায়বিচার কামনা করেছেন।

দক্ষিণ সুরমা থানা পুলিশ অভিযোগটি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd