• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন, খুলছে টোলমুক্ত সার্ভিস সেতু নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে ডিআইজি আশিক সাঈদের সৌজন্য সাক্ষাৎ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা-৫-এর শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা ও জনমানুষের নেতা অধ্যাপক মোহাম্মদ ইউনুস: একটি নাম, একটি ইতিহাস সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ শিক্ষায় বিনিয়োগ ৫ শতাংশে উন্নীত করতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজশাহীতে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা সিলেটে ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় ওসমানিতে ভর্তি বর্তমান সরকার দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে নিরলস কাজ করছে – গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

“বাগেরহাটে চিকিৎসাধীন অবস্থায় রিমান্ডের আসামির মৃত্যু

Reporter Name / ২৪৭ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ আজিজুল গাজী ,

বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটে চিকিৎসাধীন অবস্থায় মোজাফফর (২৬) নামের এক রিমান্ডের আসামির মৃত্যু হয়েছে। শুক্রবার ২৬ সেপ্টেম্বর ২০২৫ সকাল ৮টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মোজাফফর বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা গ্রামের ওহাবের ছেলে। বর্তমানে তার মরদেহের সুরতহাল ও আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

কীভাবে আটক হন মোজাফফর
পুলিশ সূত্রে জানা গেছে, গেল ১৮ সেপ্টেম্বর রাতের আঁধারে ফকিরহাট উপজেলার রাখালগাছি এলাকায় বৈদ্যুতিক তার, ট্রান্সফরমারসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরির সন্দেহে স্থানীয়রা মোজাফফরসহ চারজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
পরদিনই তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরপর গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পুলিশ আসামিদের একদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

হঠাৎ অসুস্থতা ও মৃত্যু
সদর থানায় রিমান্ডে থাকা অবস্থায় শুক্রবার ভোরে মোজাফফর অসুস্থ হয়ে পড়েন। অন্য আসামিরা বিষয়টি পুলিশকে জানালে সকাল সাড়ে ৭টার দিকে তাকে জেলা হাসপাতালে নেওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসিজি পরীক্ষায় তার গুরুতর হার্ট অ্যাটাক শনাক্ত করেন। চিকিৎসকের পরামর্শে খুলনায় স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তবে সকাল ৮টার দিকেই তার হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় এবং চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের মন্তব্য
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এসকে সোহেলুর রহমান বলেন—
“পুলিশ আসামিকে হাসপাতালে আনার পর আমরা চিকিৎসা শুরু করি। ইসিজি রিপোর্টে গুরুতর হার্ট অ্যাটাক ধরা পড়ে। দ্রুত খুলনায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তার আগেই মৃত্যু হয়।”

পুলিশের বক্তব্য
বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন—
“মোজাফফরের বিরুদ্ধে চারটি মামলা ছিল। সকালে অসুস্থ হয়ে পড়লে পুলিশ সদস্যরা তাকে হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে সুরতহাল প্রতিবেদন করেছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

স্বজনের খোঁজ নেই
ঘটনার পর দুপুর ১২টা পর্যন্ত নিহত মোজাফফরের কোনো স্বজনকে হাসপাতালে পাওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd