• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বুড়িচংয়ের নিমসারে গড়ে উঠছে আধুনিক সবজি সংরক্ষণাগার: কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ—মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন আসছে, ন্যূনতম ৫ বছরের কারাদণ্ড: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি তানোরে অনুমতি ছাড়াই গভীর রাতে মাটি উত্তোলন: প্রশাসনের নীরবতায় ক্ষোভ সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কিনব্রিজের নিচে সুইপার কলোনী যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে মাদকের নিরাপদ আশ্রয়স্থলে   ডিবি (উত্তর) অভিযানে ১ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া জামগড়ার শীর্ষ সন্ত্রাসী হিমেল মীরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ বুড়িচং এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বাম্পার বোরো ফলন সোনালী স্বপ্নে বিভোর কৃষক, তবে দুশ্চিন্তায় বাজার ও মৎস্যজীবীরা বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ

বাগেরহাটে গাছে ঝুলছে ‘জুলাই স্মৃতি নেমপ্লেট’

Reporter Name / ১৫৯ Time View
Update : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

আজিজুল গাজী

জেলা প্রতিনিধি, বাগেরহাট

ইতিহাস আর সবুজের মেলবন্ধন: ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

বাগেরহাট শহরের রাস্তায়, স্কুল প্রাঙ্গণে, নদীর ধারে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন এবার হয়ে উঠেছে ইতিহাসের প্রতীক। জেলা ছাত্রদলের এক ব্যতিক্রমী কর্মসূচির মাধ্যমে এই গাছগুলোতে ঝুলছে ‘জুলাই স্মৃতি প্রতীকী নেমপ্লেট’। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করে এই উদ্যোগ শহরে নতুন মাত্রা যোগ করেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের নূর মসজিদ মোড় থেকে পিডব্লিউডি সড়ক পর্যন্ত, বিভিন্ন স্কুল এবং নদীর ধারের গাছে ঝুলানো হয় প্রতীকী নেমপ্লেট। নেমপ্লেটে কোনো স্লোগান লেখা নেই, তবে তা চোখে আঙুল দিয়ে মনে করিয়ে দিচ্ছে একটি চেতনা—মুক্তিযুদ্ধের মতোই জুলাই গণঅভ্যুত্থানকেও বুকে ধারণ করতে হবে।
জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন বলেন,
“আমরা চাই নতুন প্রজন্ম শুধু ইতিহাস জানুক তাই নয়, সেটি হৃদয়ে ধারণ করুক। প্রতিটি গাছ আমাদের কাছে আন্দোলনের প্রতীক। এগুলো যতদিন থাকবে, ততদিন জুলাইয়ের স্মৃতিও অটুট থাকবে। একই সঙ্গে আমরা পরিবেশের যত্ন নিতে চাই, কারণ টিকে থাকার জন্য সবুজ রক্ষা করা জরুরি।”
তিনি আরও বলেন,
“ছাত্রদল সবসময় মুক্তিযুদ্ধ ও গণআন্দোলনের চেতনা লালন করে এসেছে। এই কর্মসূচি তারই ধারাবাহিকতা। আমরা বিশ্বাস করি, প্রতিটি নেমপ্লেট তরুণদের মনে দেশপ্রেম আর দায়িত্ববোধ জাগ্রত করবে।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা শেখ আল মামুন, শামিম মুন্সি, রোহিত হালদার, ইমন শেখ, জিসান, আরিফিন অরিন, শাওনসহ অনেকেই। তাদের মতে, এই গাছগুলো শুধু ছায়া দেবে না, ভবিষ্যৎ প্রজন্মকে শিখিয়ে যাবে প্রতিরোধ আর পরিবেশ ভালোবাসার গল্প।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd