• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে ​সারের সঠিক দাম নিশ্চিত ও কৃষকের হয়রানি বন্ধের দাবিতে কৃষক মজুর সংহতির স্মারকসংলিপি প্রদান ফুলতলার গাড়াখোলা হাই স্কুলের এডহক কমিটির সভাপতি’র সংবর্ধনা কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ৩৭ জন গ্রেপ্তার, উদ্ধার ১২৪ কেজি গাঁজা ও ৩১০ ইয়াবা মিছিল আর স্লোগানে মুখরিত বুড়িচং, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন, খুলছে টোলমুক্ত সার্ভিস সেতু নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে ডিআইজি আশিক সাঈদের সৌজন্য সাক্ষাৎ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা-৫-এর শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা ও জনমানুষের নেতা অধ্যাপক মোহাম্মদ ইউনুস: একটি নাম, একটি ইতিহাস

বাংলাদেশ জেলের নাম পরিবর্তন, নতুন নাম “কারেকশন সার্ভিস বাংলাদেশ”

Reporter Name / ২৬১ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

জাহিদ হাসান

স্টাফ রিপোর্টার, ঢাকা

–দেশের কারাগার ব্যবস্থার আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে বাংলাদেশ জেলের নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করা হয়েছে। নতুন নাম হবে “কারেকশন সার্ভিস বাংলাদেশ”।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নতুন নামের মাধ্যমে কারাগার ব্যবস্থাকে শুধু শাস্তি প্রদানের স্থান হিসেবে নয়, বরং বন্দিদের সংশোধন, পুনর্বাসন ও সমাজে ফিরিয়ে আনার কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি প্রতিফলিত হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, দেশের সব কারাগারে ধাপে ধাপে আধুনিক সুবিধা সংযোজন, প্রশিক্ষণমূলক কার্যক্রম, মনস্তাত্ত্বিক সহায়তা এবং বন্দিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে। কারাগারের ভেতরে শাস্তি নয়, “সংশোধন ও উন্নতির সুযোগ” সৃষ্টি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

কারা মহাপরিদপ্তরের এক কর্মকর্তা বলেন,

> “বিশ্বের অনেক দেশেই জেল শব্দটি পরিহার করে কারেকশনাল সার্ভিস ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশেও সেই ধারা অনুসরণ করে এ নামকরণ করা হলো।”

নতুন নামের সাইনবোর্ড ও নথিপত্র ইতিমধ্যে পরিবর্তনের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

bdit.com.bd