• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
হত্যা মামলায় প্রধান অভিযুক্ত মুশা,দীর্ঘদিনেও গ্রেপ্তার না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ধামসোনার নারী ভোটারদের সাথে চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল হোসেন এর মতবিনিময় সভা খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ে এমপি জসীম উদ্দিনকে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ নাগেশ্বরীতে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মঙ্গল শোভা যাত্রা ২ নং বাকশিমূল ইউনিয়ন গাউছিয়া কমিটির সাধারণ সভা বুড়িচংয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন গ্রেপ্তার সিলেট ওসমানী মেডিকেলে অনিয়মের পাহাড়: অসহায় রোগীদের পকেট কাটছে দালাল ও অসাধু কর্মচারীরা নাগেশ্বরীতে ​সারের সঠিক দাম নিশ্চিত ও কৃষকের হয়রানি বন্ধের দাবিতে কৃষক মজুর সংহতির স্মারকসংলিপি প্রদান ফুলতলার গাড়াখোলা হাই স্কুলের এডহক কমিটির সভাপতি’র সংবর্ধনা

ফিলাডেলফিয়ায় বাওয়া মুহাইয়্যাদ্দীন (রহ.)-এর মাজার জিয়ারত নেতৃত্বে মাইজভাণ্ডার শরীফের ইমাম ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমেদ মাইজভাণ্ডারী

Reporter Name / ১১৭ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

মোঃ শাহজাহান বাশার 

যুক্তরাষ্ট্র সফররত মাইজভাণ্ডার শরীফের বর্তমান ইমাম ও সাজ্জাদানশীন, আওলাদে রাসূল (দ.) এবং ওয়ার্ল্ড অব সুফিজের প্রেসিডেন্ট ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী (ম.জি.আ.)-এর নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অবস্থিত প্রখ্যাত আধ্যাত্মিক ব্যক্তিত্ব হযরত বাওয়া মুহাইয়্যাদ্দীন (রহ.)-এর মাজার শরীফ জিয়ারত অনুষ্ঠিত হয়েছে।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন বড় শাহজাদা সাইয়্যিদ মেহবুবে মইনুদ্দীন আহমেদ আল হাসানী, মেজ শাহজাদা সাইয়্যিদ মাশুকে মইনুদ্দীন আহমেদ আল হাসানী, খলিফা কোরবান আলী, আনজুমান প্রতিনিধি রানা তালুকদার এবং যুক্তরাষ্ট্রে অবস্থানরত মাইজভাণ্ডারী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ।

জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে পবিত্র কুরআন তিলাওয়াত, দোয়া ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী মাইজভাণ্ডারী (ম.জি.আ.) মুসলিম উম্মাহর ঐক্য, বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন। পরে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে আল্লাহর প্রেম, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মহব্বত এবং আওলিয়ায়ে কেরামের আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

সফরকালে বাওয়া মুহাইয়্যাদ্দীন (রহ.)-এর অনুসারী ও আন্তর্জাতিক ফেলোশিপের প্রতিনিধিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় পারস্পরিক ভ্রাতৃত্ব, আধ্যাত্মিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এছাড়া মাইজভাণ্ডার দরবার শরীফের সুহৃদ ড. আহমেদ মুহাইয়্যাদ্দীন অতিথিদের স্বাগত জানান এবং এ ধরনের আধ্যাত্মিক সফর বিশ্বব্যাপী সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

bdit.com.bd