মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি দৈনিক যুগান্তর বাংলাদেশ পত্রিকা:
ফরিদপুরে কলাবাগানে টিপু (৪০) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে ওই রিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত টিপু সুলতান একই এলাকার মৃত জায়েদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানের সূত্রে জানা যায়, বুধবার দিবা গত রাত ১২ টা থেকে ভোর ৪ টার টিপু সুলতানকে হত্যা করে রেখে যায়।ভোর কলাবাগানের মালিক ইলিয়াছ শেখ মরাদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের ডাকে। পরে এলাকাবাসী থানা পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
ফরিদপুরে অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ আজমীর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার জানান এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।