• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট, কার্যকর হচ্ছে আগের সময়সূচি নাগেশ্বরী পীরবাড়ী যুব সমাজের ‘আল-খিদমাহ্ ফাউন্ডেশন’-এর উদ্যোগে মসজিদে মুর্দা মশারি বিতরণ আজ যমুনা ফিউচার পার্কে জেমস-হাসানের রক কনসার্ট, থাকছে পাঁচ ব্যান্ড পার্বত্য চট্টগ্রাম কোনো আলাদা রাষ্ট্র নয়, এটি পুরো বাংলাদেশের বুড়িচংয়ে উষার উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নেন দুই শতাধিক মানুষ রাষ্ট্রীয় সম্পদের অপচয় কমিয়ে উন্নয়ন ত্বরান্বিত করতে হবে: প্রতিমন্ত্রী আব্দুল বারী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভায় জমকালো আয়োজনের ডাক! সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়ে নাগেশ্বরী পৌরসভার উন্নয়নে কাজ করতে চাই: এম. মাসুদুর রহমান মাসুদ কালিগঞ্জের ঢেবঢেবী নামাচর জান্নাতুল ফেরদৌস মাদ্রাসায় ১ হাজার ইট উপহার দিলেন (হাজী সোহেল)

রাষ্ট্রীয় সম্পদের অপচয় কমিয়ে উন্নয়ন ত্বরান্বিত করতে হবে: প্রতিমন্ত্রী আব্দুল বারী

Reporter Name / ৩৪ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

 

কাজী মোস্তাক আহমেদ, রাজশাহী বিভাগীয় প্রধান:

রাষ্ট্রীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার ও অপচয় রোধের ওপর গুরুত্বারোপ করে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, পৃথিবীর সব দেশেই সম্পদ সীমিত, তবে বাংলাদেশের সম্পদ আরও সীমিত। তাই বিদ্যুৎ ও অন্যান্য সম্পদের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে পারলে সম্মিলিতভাবে বড় ধরনের সাশ্রয় সম্ভব। রাষ্ট্রীয় সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে উন্নয়ন ত্বরান্বিত করাও সহজ হবে বলে মন্তব্য করেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) জয়পুরহাটের কালাই পৌরসভার টিএন্ডটি এলাকায় কালাই উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী ব্যক্তিগত জীবনে সহজ-সরল জীবনযাপন করেন এবং রাষ্ট্রীয় অর্থের অপচয় চান না। তিনি দীর্ঘ সময় দাপ্তরিক কাজ করেন। রাতে অফিস করার সময় অপ্রয়োজনীয় বাতি বন্ধ রাখা এবং শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রাখার মতো পদক্ষেপের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ের চেষ্টা করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সামান্য করে সাশ্রয় করলেও সম্মিলিতভাবে তা বড় সাশ্রয়ে পরিণত হতে পারে। রাষ্ট্রীয় সম্পদের অপচয় কমাতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সব ক্ষেত্রে সচেতনতা প্রয়োজন।

পরিচ্ছন্নতা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, উন্নত দেশগুলো রাস্তাঘাট, অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়ির ভেতরে-বাইরে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সক্ষম হয়েছে। বাংলাদেশেও এ ধরনের পরিবেশ গড়ে তুলতে প্রত্যেককে নিজ নিজ বাড়ি, আঙিনা, অফিস, হাটবাজার ও আশপাশের এলাকা পরিষ্কার রাখতে হবে।পরিচ্ছন্নতার দায়িত্ব শুধু প্রশাসনের ওপর ছেড়ে দিলে চলবে না। সপ্তাহে এক দিন প্রশাসনের পরিচ্ছন্নতা কার্যক্রমের ওপর নির্ভর না করে নিয়মিত নিজেদের এলাকা পরিষ্কার রাখতে হবে। ডোবা, নালা, ড্রেন ও ঝোপঝাড় পরিষ্কার রাখলে মশা-মাছির উপদ্রব কমানোর পাশাপাশি পরিবেশও স্বাস্থ্যকর রাখা সম্ভব।

প্রতিমন্ত্রী আরও বলেন, পরিচ্ছন্নতা অভিযানকে এক দিনের আনুষ্ঠানিকতা হিসেবে দেখলে চলবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার কিংবা ইতিবাচক-নেতিবাচক আলোচনা যা-ই হোক না কেন, বাস্তবে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে হবে। নিয়মিত উদ্যোগ ও মানুষের অংশগ্রহণের মাধ্যমেই এ কার্যক্রমের সুফল পাওয়া সম্ভব। প্রধানমন্ত্রীও পরিচ্ছন্নতার বিষয়ে গুরুত্ব দিয়ে বিভিন্ন এলাকায় সরেজমিনে যাচ্ছেন এবং অপরিচ্ছন্ন স্থান পরিষ্কারে মানুষকে উদ্বুদ্ধ করছেন। এ ধরনের উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী নাজমা আরা, কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল-মাহবুব, কালাই পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম তালুকদার সোহেলসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd