নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পৌরসভার ১ নং ওয়ার্ডের পীরবাড়ী যুব সমাজের সামাজিক ও মানবিক সংগঠন “আল-খিদমাহ্ ফাউন্ডেশন”-এর উদ্যোগে স্থানীয় সরকারটারী জামে মসজিদে একটি মুর্দা মশারি উপহার হিসেবে প্রদান করা হয়েছে।
সামাজিক দায়বদ্ধতা ও ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে এলাকার তরুণদের সমন্বয়ে গঠিত এই ফাউন্ডেশনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
তারই ধারাবাহিকতায় সম্প্রতি সরকারটারী জামে মসজিদ কর্তৃপক্ষের নিকট এই মুর্দা মশারিটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, “সামাজিক ও ধর্মীয় কল্যাণে পীরবাড়ী যুব সমাজ সর্বদা নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে আমরা সরকারটারী জামে মসজিদে মুর্দা মশারি বিতরণ করেছি।
ইনশাআল্লাহ, আগামীতে পৌরসভার অন্যান্য মসজিদগুলোতেও পর্যায়ক্রমে এ ধরনের মুর্দা মশারি বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ সময় আল-খিদমাহ্ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, মসজিদের ইমাম, কমিটি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মসজিদ কর্তৃপক্ষ যুব সমাজের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং তাদের সার্বিক মঙ্গল ও ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন।