• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট, কার্যকর হচ্ছে আগের সময়সূচি নাগেশ্বরী পীরবাড়ী যুব সমাজের ‘আল-খিদমাহ্ ফাউন্ডেশন’-এর উদ্যোগে মসজিদে মুর্দা মশারি বিতরণ আজ যমুনা ফিউচার পার্কে জেমস-হাসানের রক কনসার্ট, থাকছে পাঁচ ব্যান্ড পার্বত্য চট্টগ্রাম কোনো আলাদা রাষ্ট্র নয়, এটি পুরো বাংলাদেশের বুড়িচংয়ে উষার উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নেন দুই শতাধিক মানুষ রাষ্ট্রীয় সম্পদের অপচয় কমিয়ে উন্নয়ন ত্বরান্বিত করতে হবে: প্রতিমন্ত্রী আব্দুল বারী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভায় জমকালো আয়োজনের ডাক! সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়ে নাগেশ্বরী পৌরসভার উন্নয়নে কাজ করতে চাই: এম. মাসুদুর রহমান মাসুদ কালিগঞ্জের ঢেবঢেবী নামাচর জান্নাতুল ফেরদৌস মাদ্রাসায় ১ হাজার ইট উপহার দিলেন (হাজী সোহেল) বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির ফলাফল ঘোষণা, সভাপতি মনিরুল ইসলাম মনি

ধামইরহাটে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

Reporter Name / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

মোকছেদুল ইসলাম

জেলা প্রতিনিধিঃ( নওগাঁ)

নওগাঁর ধামইরহাটে ১২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোবাইল ফোনসহ মোঃ নাহিদ ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) দুপুর ২টা ১০ মিনিটে উপজেলার পাথরকাটা এলাকায় আগ্রাদ্বিগুন বিওপির একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক নাহিদ ইসলাম ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন এলাকার পাথরঘাটা গ্রামের মোঃ মিজানুর রহমানের ছেলে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ২৫৭/৪-আর থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাথরকাটা এলাকায় পাকা রাস্তার দক্ষিণ পাশে অভিযান চালিয়ে এসব ট্যাবলেট ও মোবাইল ফোনসহ তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে জব্দ করা মালামালসহ পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd