• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না….গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর রাজধানীর মুগদায় ককটেল বিস্ফোরণ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ সিলেট মহানগরীতে রাতে মোটরসাইকেল চলাচলে সীমিত করার নির্দেশ

ফকিরহাটে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

Reporter Name / ৬৭৬ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

স্টাপ রিপোর্টার মোঃ হাফিজুর রহমানঃ

বাগেরহাটের ফকিরহাটে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় অট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
ফলাফল
ফুটবল ফাইনালে বালক বিভাগে বাঐডাঙ্গা ব্রজলাল মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলে মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
বালিকা বিভাগে শিরিণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ১-০ গোলে লখপুর ইছাক-আমিম্বয়া কলেজিয়েট স্কুলকে পরাজিত করে শিরোপা জেতে।
অনুষ্ঠান
প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান।
এ সময় সহকারী প্রোগ্রামার মোঃ আলমগীর হোসেন, প্রধান শিক্ষক শেখ মুহাঃ বাকি বিল্লাহ, সৈয়দা আনোয়ারা বেগম, শিক্ষক এস এম হায়দার আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
খেলাধুলার দিকনির্দেশনা
বালক ও বালিকা উভয় খেলা পরিচালনা করেন মোস্তাহিদুর রহমান মুক্ত, সহযোগী ছিলেন বাশির উদ্দীন ও মোঃ রাব্বি।
অতিথিরা বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করলে তারা ভালো খেলোয়াড় হয়ে উঠতে পারবে। খেলাধুলা শরীর ও মনে সুস্থতা আনে, মাদক থেকে দূরে রাখে এবং মোবাইল আসক্তি এড়াতে সাহায্য করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd