রাসেল শেখ সুমন
ফকিরহাট উপজেলা প্রতিনিধি
গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৬ জুন ২০২৬ খ্রিষ্টাব্দে বাগেরহাট-১ সংসদীয় আসনের ফকিরহাট উপজেলার ফকিরহাট সদর ইউনিয়নের পাগলাদিয়া-পাড়া গ্রামের মোড়লের কুল থেকে মাসুম শেখের বাড়ি অভিমুখী রাস্তার ইটের সলিং নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
সংসদ সদস্য অধ্যক্ষ মশিউর রহমান খানের পক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখার সেক্রেটারি শেখ আবুল আলা মাসুম আনুষ্ঠানিকভাবে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, রাস্তাটির উন্নয়নের ফলে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও উন্নত হবে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।