• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
​দৌলতখানে ‘ডেঙ্গু মুক্ত বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি ঢাকা জেলা ডিবি উত্তর এর বিশেষ অভিযানে ৩ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ আইয়ুব খান ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নে এক শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীকে গ্রেপ্তার তানোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭ গরু ও ২ বুনো শিয়ালের মৃত্যু বিদ্যুৎ বিভাগের অবহেলার অভিযোগ, ক্ষতিপূরণের দাবি দীর্ঘ তাপদাহের পর জুমার দিনে স্বস্তির বৃষ্টি কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ যুবদলের কমিটি ঘোষণা ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ এই কমিটির সভাপতি মুন্না সাধারণ সম্পাদক নয়ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোরে ৪০০ দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ৫ লাখ টাকা নগদ সহায়তা বিতরণ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন

ঢাকা জেলা ডিবি উত্তর এর বিশেষ অভিযানে ৩ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার

Reporter Name / ৪৫ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার সেলিম রেজা

বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক পৃথক অভিযানে ১ (এক) কেজি ৭০০ (সাতশত) গ্রাম গাঁজা ও ১১০ (একশত দশ) পিস ইয়াবা পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট ৩ (তিন) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ ০৫/০৬/২০২৬ খ্রি. তারিখ ১৮:০৫ ঘটিকা আশুলিয়া থানাধীন জামগড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ আজিজুল হক (২২), পিতা-মোঃ মোস্তাফিজুর রহমান, মাতা-মোসাঃ আফরোজা বেগম, সাং-পুরান লক্ষীপুর উত্তরপাড়া, থানা-সাধুল্লাহপুর, জেলা-গাইবান্ধা, এ/পি সাং-জামগড়া বটতলা এমএস গলি (তাইজুর ইসলাম তাজুর বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ১ (এক) কেজি ৭০০ (সাতশত) গ্রাম গাঁজাসহ (মূল্য অনুমান ৪৮,০০০/- (আটচল্লিশ হাজার টাকা) গ্রেফতার করেন।

অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ ০৫/০৬/২০২৬ খ্রি. তারিখ ২১:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন পলাশবাড়ী এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ২। মোঃ কামরুল হাসান নাহিদ (২৭), পিতা-মোঃ আব্দুল ওয়াহিদ, মাতা-মৃত নারগিস পারভীন, সাং-পলাশবাড়ী কাঠালতলা, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ (মূল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার টাকা) গ্রেফতার করেন।

অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) আরিফুল ইসলাম পিপিএম সংগীয় অফিসার ও ফোর্সসহ ০৫/০৬/২০২৬ খ্রি. তারিখ ২৩:১৫ ঘটিকায় আশুলিয়া থানাধীন কাঠগড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৩। মোঃ নুর আলম হোসেন স্বাধীন ওরফে বিদ্যুৎ (৩৮), পিতা-মোঃ আফাজ মন্ডল, মাতা- বিলকিস বিবি, সাং- রুপনারায়ণপুর, থানা-ধামইরহাট, জেলা- নওগাঁ, এ/পি সাং-আরাগাঁও বাটন ফ্যাক্টরীর মোড় (উজ্জলের বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেটসহ (মূল্য অনুমান ১৮,০০০/- (আঠার হাজার টাকা) গ্রেফতার করেন।

ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd