• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান তাকে ভাইস এডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই তানোরে ৩০ বছর ধরে জমি দখল, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ কামনা সাত পরিবারের দক্ষিণ সুরমায় ৬০ পিস ইয়াবা ও ১০০ পুরিয়া গাঁজাসহ যুবক গ্রেপ্তার সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ঘুষের টাকা না পেয়ে মোটরসাইকেল চালককে ৬ হাজার টাকার মামলা: একের পর এক ভিন্নধর্মী বই প্রকাশ করে আলোচনায় লেখক জাহেদুল মল্লিক ফিলাডেলফিয়ায় বাওয়া মুহাইয়্যাদ্দীন (রহ.)-এর মাজার জিয়ারত নেতৃত্বে মাইজভাণ্ডার শরীফের ইমাম ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমেদ মাইজভাণ্ডারী তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, উদ্ধার ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ ১৩ হাজার ৫০০ টাকা ফকিরহাটে এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষ্যে পথসভা

হাজী আব্দুল আউয়াল উচ্চ বিদ্যালয়ের পশ্চিম গেট থেকে ময়লার স্তূপ অপসারণ, স্বস্তি ফিরল শিক্ষাপ্রতিষ্ঠানে

Reporter Name / ১৯৪ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

মো:রাফি হাসান

জেলা: প্রতিনিধি ঢাকা

ঢাকার কামরাঙ্গীরচর এলাকার হাজী আব্দুল আউয়াল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কিন্ডারগার্টেন স্কুলের পশ্চিম গেটে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনার স্তূপ অপসারণ করে পরিচ্ছন্ন পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে স্থানীয়দের।
জানা যায়, কিছু দায়িত্বজ্ঞানহীন ব্যক্তির ফেলে রাখা ময়লা-আবর্জনায় স্কুলের পশ্চিম গেটের সামনের এলাকা অস্বাস্থ্যকর পরিবেশে পরিণত হয়েছিল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতা সৃষ্টির পাশাপাশি দ্রুত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি এস এম সায়েমের নির্দেশনা এবং ৫৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জাকির মন্ডলের তত্ত্বাবধানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। মাত্র চার ঘণ্টার মধ্যেই ময়লা-আবর্জনা অপসারণ করে স্কুলের পরিবেশ আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়।
এ কাজে হাজী আব্দুল আউয়াল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল আব্দুল ওয়াদুদ, বিদ্যালয়ের দপ্তরি ইউনুস, ৫৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরিচ্ছন্নতা কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণকারীরা বলেন, “যারা ময়লা পরিষ্কার করেন তারা ময়লাওয়ালা নন; বরং যারা প্রকাশ্যে ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করেন, তারাই প্রকৃত অর্থে দায়িত্বহীন। পরিচ্ছন্ন পরিবেশ রক্ষা করা সবার সামাজিক ও নাগরিক দায়িত্ব।”
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে স্কুলের আশপাশে যাতে কেউ ময়লা-আবর্জনা না ফেলে সে বিষয়ে সংশ্লিষ্টদের নজরদারি বাড়ানোর আহ্বান জানান।
এদিকে, কামরাঙ্গীরচর থানা স্বেচ্ছাসেবক দল ও ৫৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতাকারী সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। তাদের মতে, জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য সমাজ গড়ে তোলা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd