শিহাব মিয়া, মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় অকাল বন্যায় হাওর পাড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আর্থিক অনুদান ও চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ। উদ্বোধনী দিনে ১০ জন ক্ষতিগ্রস্ত কৃষকের হাতে নগদ অর্থ ও চাল তুলে দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, পর্যায়ক্রমে তালিকাভুক্ত অন্যান্য ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝেও এ সহায়তা বিতরণ করা হবে।
এ সময় উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল হক, জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক এম শহীদ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।