• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
​দৌলতখানে ‘ডেঙ্গু মুক্ত বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি ঢাকা জেলা ডিবি উত্তর এর বিশেষ অভিযানে ৩ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ আইয়ুব খান ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নে এক শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীকে গ্রেপ্তার তানোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭ গরু ও ২ বুনো শিয়ালের মৃত্যু বিদ্যুৎ বিভাগের অবহেলার অভিযোগ, ক্ষতিপূরণের দাবি দীর্ঘ তাপদাহের পর জুমার দিনে স্বস্তির বৃষ্টি কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ যুবদলের কমিটি ঘোষণা ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ এই কমিটির সভাপতি মুন্না সাধারণ সম্পাদক নয়ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোরে ৪০০ দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ৫ লাখ টাকা নগদ সহায়তা বিতরণ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন

​দৌলতখানে ‘ডেঙ্গু মুক্ত বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি

Reporter Name / ৩৬ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী
​জেলা প্রতিনিধি ভোলা
“নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার দৌলতখানে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিসরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
​শনিবার (৬ জুন) সকাল ১১টায় দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও হাসপাতাল সংলগ্ন জনাকীর্ণ স্থানে প্রতীকী পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
​পরিচ্ছন্নতা অভিযান শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিসুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল চিকিৎসার ওপর নির্ভর করলেই চলবে না, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা সবচেয়ে বেশি জরুরি। আমাদের নিজেদের বাড়ি-ঘর, ফুলের টব, ছাদ কিংবা আশপাশে যেন ৩ দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
​তিনি আরও উল্লেখ করেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সার্বিকভাবে প্রস্তুত রাখা হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত কিট, স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধের মজুত রয়েছে। তবে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতাই পারে ডেঙ্গুর প্রকোপ থেকে সমাজকে মুক্ত রাখতে।
​কর্মসূচিতে অংশ নিয়ে চিকিৎসকেরা জানান, বর্ষা মৌসুম শুরু হওয়ায় এডিস মশার বংশবিস্তারের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। তাই শুধু একদিনের পরিচ্ছন্নতা নয়, বরং এটিকে নিয়মিত অভ্যাসে পরিণত করার আহ্বান জানান তারা। বিশেষ করে ডাবের খোসা, পরিত্যক্ত প্লাস্টিকের পাত্র বা টায়ারে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার ওপর জোর দেওয়া হয়।
​উক্ত সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযানে আরও উপস্থিত ছিলেন ডা. নাহিয়ান ইমতিয়াজ মেডিকেল অফিসার, দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডা. হাসান (মেডিকেল অফিসার), হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ।
​ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে ভোলার দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় জনসাধারণ।

মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী
জেলা প্রতিনিধি ভোলা
০১৬১৬৬৬৭৪৯৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd