মোঃ আজিজুল গাজী জেলা প্রতিনিধি, বাগেরহাট।
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫।
এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্প্রসারিত কমপ্লেক্স ভবন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস।
এসময় আরও উপস্থিত ছিলেন—
সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী,
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন,
সহকারী প্রোগ্রামার মো. আলমগীর হোসেন,
এবং ফকিরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান মিয়া।
আলোচনা শেষে ফায়ার সার্ভিসের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে একটি প্রায়োগিক মহড়া প্রদর্শন করেন, যা উপস্থিতদের মধ্যে সচেতনতা ও আগ্রহ সৃষ্টি করে।
বক্তারা বলেন,
“দুর্যোগ প্রশমনে প্রতিরোধ ও প্রস্তুতি দুটোরই প্রয়োজন রয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় যে কোনো দুর্যোগ মোকাবেলা সম্ভব।”
দিবসটি উপলক্ষে সরকারি কর্মকর্তা, ফায়ার সার্ভিস সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।