• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটে ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় ওসমানিতে ভর্তি বর্তমান সরকার দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে নিরলস কাজ করছে – গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ফুলতলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুই সপ্তাহে হাসপাতালে ভর্তি ২১ রোগী আলকা মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন টিনশেড ভবন নিলামে বিক্রি ফুলতলা আহমাদিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ফুলতলায় কথিত সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন নাগেশ্বরীতে মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টে ১ জনের ৩ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান মামলার বাদীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানোর অভিযোগ চাঁদপুরে জমি বিরোধের জেরে আব্দুর রব খানকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার; পরিবারের দাবি, মীমাংসার নামে ৩০ হাজার টাকা দাবি, পরে ৩ লাখ টাকার চাপ নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত নাগেশ্বরীতে স্কুল ছাত্রীকে হেনস্তা করার জন্য বখাটেকে পুলিশে দিলো স্থানীয় জনতা

পশুর নদীতে বোট উল্টে প্রবাসীর স্ত্রী নিখোঁজ…

Reporter Name / ২৪০ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

রাসেল শেখ সুমন

ফকিরহাট উপজেলা প্রতিনিধি

বাগেরহাটের মোংলার পশুর নদীতে করমজল ভ্রমণ শেষে ফেরার পথে একটি জালিবোট উল্টে আমেরিকা প্রবাসীর স্ত্রী নিখোঁজ হয়েছেন।

শনিবার (৮ নভেম্বর২৫) দুপুরে সুন্দরবনের ডাইনমারি খালের তিলডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে

স্থানীয় সূত্রে জানা গেছে, করমজল ভ্রমণ শেষে ১৪ জন পর্যটক মোংলা শহরে ফিরছিলেন। তারা পশুর নদী হয়ে তিলডাঙ্গা এলাকার ডাইনমারি খাল অতিক্রম করার সময় হঠাৎ স্রোতের তোড়ে বোটটি উল্টে যায়। বোটে থাকা ১৪ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও এক নারী নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ওই নারী একজন আমেরিকা প্রবাসীর স্ত্রী বলে জানা গেছে।

ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নেয় এবং খবর পেয়ে মোংলা নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে খুলনা থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে তল্লাশি শুরু করেছে।

তিলডাঙ্গা নৌ পুলিশ ইন্সপেক্টর শোনিত কুমার গাইন জানান, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। ডুবুরি দল কাজ করছে, এখন পর্যন্ত নিখোঁজ নারীকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’

স্থানীয়দের দাবি, বোটটিতে পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম যেমন লাইফ জ্যাকেট বা ভাসমান বয়া ছিল না। নিয়মিত পর্যটকদের আসা-যাওয়ার পথ হওয়া সত্ত্বেও এসব নৌযানের নিরাপত্তা ব্যবস্থায় তেমন নজরদারি নেই বলে অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, পশুর নদী মোংলা বন্দরের প্রধান নৌপথ। এ পথে নিয়মিত পর্যটক, জেলে ও বাণিজ্যিক নৌযান চলাচল করে থাকে। সম্প্রতি নদীতে প্রবল স্রোত থাকায় ছোট নৌযান চলাচলে ঝুঁকি বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd