• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাজিরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সিলেটের দক্ষিণ সুরমায় ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার নাগেশ্বরী মহিলা কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অপসারণের দাবিতে ভাণ্ডারিয়ায় ছাত্রীদের বিক্ষোভ-সড়ক অবরোধ সেবার মানোন্নয়নে নতুন গতি, বদলে যাচ্ছে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাগেশ্বরী সরকারি কলেজে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুস ছামাদের অবসরগ্রহণ ভাণ্ডারিয়ায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ তিনজন আটক মোহনপুরে মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবাকেও গুরুতর জখম ভাণ্ডারিয়ায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রবাসীর বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর, গ্রেপ্তার ১ নাগেশ্বরী সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করল ছাত্রদল

নাগেশ্বরী সরকারি কলেজে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুস ছামাদের অবসরগ্রহণ

Reporter Name / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

হাজারো শিক্ষার্থীর প্রিয় শিক্ষক, জ্ঞানালোক ছড়ানো এক বাতিঘর—নাগেশ্বরী সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শ্রদ্ধেয় সহকারী অধ্যাপক মো: আব্দুস ছামাদ স্যারের আজ ছিল শেষ কর্মদিবস। সুদীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবন শেষে আনুষ্ঠানিকভাবে তিনি অবসর গ্রহণ করলেন। বিদায়ের এই আবেগঘন মুহূর্তে পুরো কলেজ প্রাঙ্গণ ও শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে নেমে আসে এক গভীর বিষাদের ছায়া।

​বিদায়বেলায় প্রিয় শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধা ও অনুভূতি প্রকাশ করেছেন তাঁর বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। শ্রেণিকক্ষে তাঁর আন্তরিকতা, বিষয়বস্তু সহজভাবে বুঝিয়ে দেওয়ার অসামান্য দক্ষতা এবং পরম স্নেহে শিক্ষার্থীদের পথপ্রদর্শনের স্মৃতিগুলো আজ সবার মনে বারবার ভেসে উঠছে। তাঁর প্রতিটি উপদেশ ও আদর্শ শিক্ষার্থীদের হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবে বলে জানান তাঁরা।

​শিক্ষার্থীরা বলেন, “স্যার শুধু পাঠ্যবইয়ের শিক্ষাই দেননি, শিখিয়েছেন জীবনের সৎ ও আদর্শ পথ। তাঁর কর্মময় জীবন, আন্তরিকতা, নিষ্ঠা ও স্নেহের বন্ধন আমাদের মাঝে আজীবন বেঁচে থাকবে।”

​সুদীর্ঘ শিক্ষাকতা জীবনে মো: আব্দুস ছামাদ স্যার বহু শিক্ষার্থীকে আলোর পথ দেখিয়েছেন, গড়ে তুলেছেন সুনাগরিক হিসেবে। তাঁর অবসরকালীন দিনগুলো যেন সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, অনাবিল শান্তি ও আনন্দে কাটে—এই শুভকামনাই করছেন নাগেশ্বরী সরকারি কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd