• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন গণসংহতি আন্দোলনের কুড়িগ্রাম জেলা আহ্বায়ক সাইফুর রহমান দুলাল ​ফ্যামিলি কার্ডের প্রলোভনে বিধবার স্বর্নালংকার হাতিয়ে নিল প্রতারক চক্র ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় সরকার বদ্ধপরিকর — প্রতিমন্ত্রী সোহেল মনজুর নাগেশ্বরীতে প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গোৎসবের উপহার সামগ্রী বিতরণ কুমিল্লার বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী আমতলীতে চাওড়া নদীর কচুরিপানা অপসারণ বন্ধ কেন, জানতে চেয়ে জনতার সমাবেশ বিয়ের আগের দিন বর সৌমিকের মৃ/ত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ পরিবারের বেলকুচিতে রাস্তার পাশে তালগাছের চারা ও বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন – পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে দস্যুতা, ২৪ ঘণ্টায় দুই আন্তজেলা ডাকাত গ্রেপ্তার

দৈনিক বাংলাদেশ বাণীর প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত: বস্তুনিষ্ঠ প্রকাশের অঙ্গীকার

Reporter Name / ৩৭৩ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

‎​মো, মাকছুদুর রহমান পাটোয়ারী
দৌলতখান ভোলা প্রতিনিধি:

‎​বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন বৃহস্পতিবার (২৪ অক্টোবর ২০২৫) সকাল ৮টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। “নতুন আঙ্গিকে, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অঙ্গীকার”—এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা প্রতিনিধি, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
‎
‎​অনুষ্ঠানে পত্রিকার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সংবাদ পরিবেশনে নৈতিকতা ও বস্তুনিষ্ঠতার গুরুত্ব, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির উপায়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। প্রতিনিধিদের মতামত ও পরামর্শ গ্রহণের মাধ্যমে আগামী দিনের প্রকাশনা কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক।
‎
‎​বাংলাদেশ বানীর প্রকাশক এডভোকেট মো. শাহ আলোমের সভাপতিত্বে এবং সম্পাদক আযাদ আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
‎
‎​অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিরুল ইসলাম খশরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো্. রহমাতুল্লাহ, সম্পাদক মন্ডলীর সদস্য মো. সাখাওয়াত হোসেন এবং সাবেক বার্তা সম্পাদক পথিক মোস্তফা।
‎
‎​বক্তারা উল্লেখ করেন, দৈনিক বাংলাদেশ বাণী দেশের অগ্রগতি, গণমানুষের অধিকার ও সত্য সংবাদ পরিবেশনের দৃঢ় অঙ্গীকার নিয়ে ইতোমধ্যেই পাঠকদের কাছে আস্থা অর্জন করেছে। মোবাইল জার্নালিজম ও মাল্টিমিডিয়া বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলাদেশ বাণীর বিশেষ প্রতিনিধি আহমেদ বায়জীদ।
‎
‎​অনুষ্ঠান শেষে উপস্থিত সকল প্রতিনিধিদের বাংলাদেশ বানীর সম্পাদক আজাদ আলাউদ্দিনের লিখিত ‘মুক্ত গুলি’ ম্যাগাজিন এবং বিশেষ প্রতিনিধি গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের লিখিত বই ‘বিশেষ রিপোর্ট ২’ এবং বিভিন্ন উপহার সামগ্রী প্রতিনিধিদের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd