• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি তানোরে অনুমতি ছাড়াই গভীর রাতে মাটি উত্তোলন: প্রশাসনের নীরবতায় ক্ষোভ সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কিনব্রিজের নিচে সুইপার কলোনী যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে মাদকের নিরাপদ আশ্রয়স্থলে   ডিবি (উত্তর) অভিযানে ১ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া জামগড়ার শীর্ষ সন্ত্রাসী হিমেল মীরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ বুড়িচং এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বাম্পার বোরো ফলন সোনালী স্বপ্নে বিভোর কৃষক, তবে দুশ্চিন্তায় বাজার ও মৎস্যজীবীরা বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আনোয়ারায় তীব্র বিদ্যুৎ সংকট, দুর্ভোগে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা! ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তারেক রহমান দেশে ফিরছেন—ভাইরাল ভিডিওটি পুরোনো: দ্য ডিসেন্টের ফ্যাক্টচেক উন্মোচন

Reporter Name / ১৩৭ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

মোঃ শাহজাহান বাশার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের বক্তব্যের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দাবি করা হয়—তারেক রহমান নাকি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবস্থান করছেন এবং দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তবে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট নিশ্চিত করেছে, ভিডিওটি পুরোনো এবং বর্তমান পরিস্থিতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

সোমবার রাতে সালাহউদ্দিন আহমদ জানান যে, “তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন।” এই বক্তব্যের পরপরই ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভিডিওটি অনেকেই ‘তারেক রহমানের দেশে ফেরার প্রমাণ’ হিসেবে শেয়ার করতে থাকেন। কিন্তু মঙ্গলবার (২ ডিসেম্বর) দ্য ডিসেন্টের যাচাইয়ে জানা যায়—ভিডিওটি আসলে চলতি বছরের জুন মাসের।

তথ্য অনুযায়ী, জুন মাসে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা লন্ডনে পৌঁছালে তিনি তাকে রিসিভ করতে বিমানবন্দরে যান। ভাইরাল হওয়া ভিডিওটি সেই সময়কারই দৃশ্য। বর্তমান প্রেক্ষাপট বা দেশে ফেরার গুঞ্জনের সঙ্গে ভিডিওটির কোনও সংযোগ নেই।

এদিকে মঙ্গলবার সকালেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট করেন তারেক রহমান। তিনি লেখেন—
“বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।”

তিনি আরও উল্লেখ করেন—“বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিক এবং বাংলাদেশের মানুষের দোয়া ও ভালোবাসা আমাদের গভীরভাবে স্পর্শ করছে। দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস।”

শেষে তিনি দেশনেত্রীর সুস্থতার জন্য সবাইকে দোয়া চালিয়ে যেতে অনুরোধ জানান।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েকদিন ধরে অবনতি হচ্ছে। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনিসহ নানা জটিল রোগে ভুগছেন।
২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে অসুস্থ হয়ে পড়লে ২৩ নভেম্বর তাকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত এবং অবস্থা জটিল হওয়ায় গত কয়েক দিনে তাকে প্রথমে হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) এবং পরে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জনের মাঝে পুরোনো ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি তৈরির বিষয়টি স্পষ্ট করেছে দ্য ডিসেন্ট। বর্তমানে জিয়া পরিবারের সব মনোযোগই বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও সার্বিক পরিস্থিতির দিকে নিবদ্ধ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd