• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না….গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর রাজধানীর মুগদায় ককটেল বিস্ফোরণ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ সিলেট মহানগরীতে রাতে মোটরসাইকেল চলাচলে সীমিত করার নির্দেশ

তানোরে শিব নদীর তীরে বিরল প্রজাতির বিশালাকৃতির পাখির দেখা, এলাকায় চাঞ্চল্য

Reporter Name / ৪২৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

হামিদুর রহমান, তানোর রাজশাহী প্রতিনিধি :

 

রাজশাহীর তানোর উপজেলার শিব নদীর তীরঘেঁষা পাহাড়ের গাছের ডালে বিরল প্রজাতির এক বিশালাকৃতির পাখি দেখা গেছে। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, পাখিটির আকার ছিল একেবারে বড়সড় বিড়ালের মতো, যা দেখে প্রথমে অনেকেই ভয় পেয়ে যান। হঠাৎ এমন এক প্রাণীর দেখা মেলায় স্থানীয়দের মধ্যে তৈরি হয় ব্যাপক উৎসাহ ও কৌতূহল। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে শিব নদীর পাড়ের একটি উঁচু গাছের ডালে বসে থাকতে দেখা যায় পাখিটিকে। এর গায়ে বাদামি-কালো রঙের ছোপ, লম্বা লেজ এবং বড় বড় চোখ বিশেষভাবে নজর কাড়ে। কিছুক্ষণ আশপাশ পর্যবেক্ষণ করার পর পাখিটি ডানা মেলে ধীরে ধীরে উড়ে যায়। স্থানীয় কৃষক আশরাফুল ইসলাম বলেন,এত বড় পাখি আমি জীবনে প্রথমবার দেখলাম। দেখতে অনেকটা পেঁচার মতো লাগছিল, তবে আকারে অনেক বড়। প্রথমে ভয় পেয়েছিলাম, পরে সবাই মিলে ছবি তুলেছি। এছাড়াও এলাকাবাসীর অনেকেই মোবাইল ফোনে পাখিটির ছবি ও ভিডিও ধারণ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো ভাইরাল হলে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই মন্তব্য করছেন, এটি সম্ভবত কোনো বড় প্রজাতির পেঁচা বা নিশাচর শিকারি পাখি। পরিবেশপ্রেমী ও স্থানীয় অর্কিড স্কুলের শিক্ষক মিজানুর রহমান বলেন,

“শিব নদীর তীরবর্তী পাহাড় ও ঝোপঝাড় অনেক বিরল পাখির নিরাপদ আশ্রয়স্থল। কিন্তু বন উজাড় ও মানুষের অনুপ্রবেশ বাড়ায় এসব প্রাণী-পাখির সংখ্যা দ্রুত কমছে। বনাঞ্চল রক্ষা করা গেলে এ ধরনের বিরল পাখিরা এখানে নিরাপদে বসবাস করতে পারবে।”তানোরের সচেতন মহল ও প্রকৃতিপ্রেমীরা স্থানীয় প্রশাসনের কাছে শিব নদী ও আশপাশের পাহাড়ি অঞ্চলকে সংরক্ষিত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের উদ্যোগ নিলে কেবল বিরল পাখি নয়, অন্যান্য জীববৈচিত্র্যও রক্ষা পাবে। প্রকৃতি সংরক্ষণকর্মীরা বলছেন, এ ধরনের পাখির উপস্থিতি প্রমাণ করে এখনো শিব নদী ও এর তীরবর্তী বনাঞ্চলে জীববৈচিত্র্য টিকে আছে। তবে সঠিক পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এরা বিলুপ্ত হয়ে যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd