মোঃ আরাফাত হোসেন
স্টাফ রিপোর্টার খিলখেতঃ
ঢাকা খিলখেত থানার অন্তর্গত ৩০০ ফিট মহাসড়কে মোটরবাইকের ধাক্কায় মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন এবং অপর একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে দ্রুতগামী একটি মোটরবাইক অসাবধানতাবশত দুই পথচারীকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়।
খিলখেত থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত মোটরবাইকটি জব্দ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।