অথই নূরুল আমিন
আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত সোহরাওয়ার্দী উদ্যানে এক মহাসমাবেশ অনুষ্ঠিত। এখানে যদিও দেশের বিভিন্ন দল সংগঠন এবং বরেণ্য অনেকজন বক্তব্য রেখেছেন। লাখ লাখ জামায়াত সমর্থকগণরা উল্লসিত ভাবে ঢাকাসহ সারাদেশ থেকে এসে উপস্থিত হয়েছেন।
জামায়াতে ইসলামীর আজকের মহাসমাবেশে তাদের ৭ দফা দাবি ছিল। যা পৃর্বের লেখায় উল্লেখ করা হয়েছে। এছাড়া আজকে উক্ত অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থেকে যে বিষয়টি লক্ষ্য করেছি। তা হলো, জামায়াত সমর্থিত সকল নেতাকর্মীদের মাঝে শেখ হাসিনার প্রতি তাদের রয়েছে চরম ক্ষোভের বহিঃপ্রকাশ।
জামায়াতের নেতাকর্মীরা মনে করেন। মিথ্যা যুদ্ধাপরাধী সাজিয়ে জামায়াত নেতাদের ফাঁসি দিয়েছেন শেখ হাসিনা। এছাড়া বিশেষ করে শেখ হাসিনার দীর্ঘ পনেরো বছরের বেশি সময় ধরে শাসনামলের সময় জামায়াতের অসংখ্য নেতাকর্মীদেরকে জেল জুলুম হয়রানিসহ নানাবিধ কোণঠাসা ছিলেন তারা।
জামায়াতের নেতাকর্মীদের দৃষ্টিতে শেখ হাসিনা একজন ফেরাউন বা নমরুদ ভূমিকায় অবতীর্ণ। তাই শেখ হাসিনাকে ঘৃণা ভরে তারা আজকে আবার প্রত্যাখান করলেন। এককথায় জামায়াতের নেতাকর্মীরা মনে করেন। শেখ হাসিনা তাদের সাথে চরম অন্যায় করেছেন। যা কখনও ক্ষমার যোগ্য নয়।
এদিকে জামায়াতে ইসলাম আজকে তাদের মহাসমাবেশে পাঁচটি বিষয় দারুন ভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। ১. বিশ্ব দরবারে প্রমাণ করার চেষ্টা করেছেন, তারা শুধুমাত্র জামায়াত, শুধুমাত্র ইসলামের পক্ষে। তারা কোন মৌলবাদী নয়। ২. শেখ হাসিনাকে তাদের শক্তির এবং জনসর্থন জানান দেয়া এবং সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠান করা একটি প্রতিশোধ মূলক। ৩. আগামী স্থানীয় এবং জাতীয় নির্বাচনের দেশ জুড়ে প্রচার এবং বর্তমানে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলগুলার একটি জামায়াতে ইসলাম ৪. নির্বাচনের পূর্বে আরো জন সমর্থন বাড়ানো, ৫ রাজনৈতিক দল হিসাবে জামায়াতে কতটা সুসংগঠিত তার প্রমাণ করা।
এখানে কথা থাকে যে, বাংলাদেশ জামায়াতে ইসলাম আজকে কঠিন ভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। গত তেপ্পান্ন বছর ধরে যাদের কাছে বারবার নির্যাতনের শিকার হয়েছে। তারা সবার থেকে জামায়াত আজকে শতগুণ বেশি শক্তিশালী। আজকে তাদের নেতাদের ভাষণে আচরণে ইশারা ইঙ্গিতে এসব বুঝানো হয়েছে। এবং দেশবাসীর কাছে ভোটও চেয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর আজকের সংক্ষিপ্ত ভাষণে নির্বাচন এবং তার পরবর্তী সময়কাল নিয়ে বেশ কয়েকটি অঙ্গীকার ও কলেছেন।
অথই নূরুল আমিন
কবি কলামিস্ট ও রাষ্ট্র বিজ্ঞানী
১৯. জুলাই ২০২৫