• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী নাগেশ্বরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন গণসংহতি আন্দোলনের কুড়িগ্রাম জেলা আহ্বায়ক সাইফুর রহমান দুলাল ​ফ্যামিলি কার্ডের প্রলোভনে বিধবার স্বর্নালংকার হাতিয়ে নিল প্রতারক চক্র ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় সরকার বদ্ধপরিকর — প্রতিমন্ত্রী সোহেল মনজুর নাগেশ্বরীতে প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গোৎসবের উপহার সামগ্রী বিতরণ কুমিল্লার বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী আমতলীতে চাওড়া নদীর কচুরিপানা অপসারণ বন্ধ কেন, জানতে চেয়ে জনতার সমাবেশ বিয়ের আগের দিন বর সৌমিকের মৃ/ত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ পরিবারের বেলকুচিতে রাস্তার পাশে তালগাছের চারা ও বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন –

জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র চলছে: উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব

Reporter Name / ২১৮ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার

 

স্থানীয় সরকার ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, “জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। নুরের ওপর ন্যাক্কারজনক হামলাও সেই ষড়যন্ত্রের অংশ।”

আজ রবিবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা আসিফ বলেন, বিগত অবৈধ সংসদকে বৈধতা দেওয়া এবং নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে জাতীয় পার্টি ইতোমধ্যে নিজেকে চিহ্নিত ফ্যাসিবাদী শক্তি হিসেবে প্রমাণ করেছে। তাদের ভেতর দিয়েই আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র চলছে। তিনি আরও বলেন, “নুরের ওপর এই ন্যাক্কারজনক হামলার ঘটনাটিও সেই পরিকল্পনার অংশ। তবে সরকারের পক্ষ থেকে কিংবা জনগণের পক্ষ থেকেও এই ষড়যন্ত্রের সমর্থন নেই।”

আসিফ মাহমুদ সজীব স্পষ্ট করে বলেন, “নুরের ওপর যেভাবে হামলা হয়েছে, আওয়ামী লীগের আমলেও এমন ঘটনা ঘটেনি। রাজনৈতিক দলের প্রধানের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেহেতু অন্তর্বর্তী সরকারের সময়ে ঘটনাটি ঘটেছে, তাই এ ঘটনার বিচারও সরকারকেই করতে হবে। হামলাকারীরা যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”

তিনি আরও প্রশ্ন রাখেন, “কোনটা মব আর কোনটা রাজনৈতিক কর্মসূচি, সেটা আগে বুঝতে হবে। একটি নিবন্ধিত দলের কর্মসূচিকে কীভাবে মব বলা হয়?”

উপদেষ্টা আশা প্রকাশ করেন, জনগণও ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং গণতান্ত্রিক শক্তিকে সমর্থন জানাবে।

উল্লেখ্য, নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd