মোঃ মাকিবুর রহমান
স্টাফ রিপোর্টার
দৈনিক যুগান্তর বাংলাদেশ।
আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন ২০২৫-এ সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন পরিসংখ্যান ও উপাত্ত্ব বিজ্ঞান বিভাগের ৫০ তম আবর্তনের শিক্ষার্থী মোহাম্মদ ইফরাত আমিন (অক্ষর)।
আমি আমার শ্রদ্ধেয় অগ্রজ, স্নেহভাজন অনুজ এবং বন্ধু-বান্ধব, যারা জাহাঙ্গীরনগরকে নিয়ে স্বপ্ন দেখে, সকলের কাছে আপনার মূল্যবান ভোট এবং দোয়া প্রার্থী।
স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচনে অংশগ্রহণকারী (অক্ষর) সাংস্কৃতিক চর্চায় নিজেকে একজন সক্রিয় ও প্রতিশ্রুতিশীল কর্মী হিসেবে তুলে ধরেছেন।
তার মূল লক্ষ সংস্কৃতির পালতোলা নৌকায় রাজনৈতিক হাওয়া না লাগুক, রাজনীতি মুক্ত সংস্কৃতিক অঙ্গন গড়ে তোলা।
তিনি বলেন,শিল্প-সংস্কৃতির আসর হবে সৃজনশীলতা ও মুক্তচিন্তার স্থান। এ অঙ্গনকে কেন্দ্র করে কোনো ধরণের নেতিবাচকতা আমাদের সুন্দর ক্যাম্পাসের অন্তরায়। সংস্কৃতি চর্চায় শিক্ষার্থীদের জন্য একটি নিরপেক্ষ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করবো। সাংস্কৃতিক ক্ষেত্রে যেকোনো নেতিবাচক প্রভাব নিরসনে কাজ করবো।

আরও বলেন,টিএসসি আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। এই টিএসসি কেন্দ্রিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহের কার্যক্রমে অসুবিধা হচ্ছে প্রয়োজন অনুযায়ী কক্ষের অভাবে। সংগঠনগুলোর যাতে বাধাহীনভাবে চলতে পারে, সেজন্য রুম সংকট নিরসনে দুইতলার অতিথিকক্ষ স্থানান্তরের সাথে সাথে আরো কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য আমি কাজ করবো।
আসন্ন জাকসু নির্বাচনে সত্যের জয় হোক।
মোহাম্মদ ইফরাত আমিন অক্ষর
পরিসংখ্যান ও উপাত্ত্ব বিজ্ঞান
আ.ফ.ম. কামালউদ্দীন হল ।
সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী
ব্যালট নাম্বার :০৫