• রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শত বছরের ঐতিহ্য, নেই কোনো খাজনা ভাণ্ডারিয়ার পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের স্বস্তি সিলেটের রেললাইনের পাশে মিললো নারীর মরদেহ সিলেটে কিশোরী ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ তানোরে বিনা পারিশ্রমিকে শিব নদীর পাড়ে সবুজের ছায়া গড়েছেন গাছপ্রেমী মোয়াজ্জেম জাবেদ আলি নলছিটি উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে গৃহবধূ অপহরণ-ধর্ষণের অভিযোগে ট্রাইব্যুনালে মামলা ট্রাক থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার, চালক-হেলপার আটক সিলেটে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত ব্রাহ্মণপাড়ায় ট্রেনে মাদক ও চোরাই পণ্য পাচারকালে ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা:ঘটনায় জড়িত ১০ মামলার আসামি কারাগারে তানোরে প্রকাশ্যে গাঁজা, তাড়ি ও মদ বিক্রির অভিযোগ এবার মন্ত্রী আরিফ সাহেবের দ্বারস্থ হচ্ছেন জাল সেলিম

জয়পুরহাটে ৭ দফা দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি

Reporter Name / ২২০ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ষ্টাফ রিপোর্টারঃ

দেশব্যাপী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবির অংশ হিসেবে জয়পুরহাটে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করেছে জেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ। সোমবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে জানানো হয়েছে, দেশের প্রায় ৮ লাখ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ৪ লাখাধিক শিক্ষার্থী দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবির পক্ষে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য দাবি হলো—উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষণ, উপ-সহকারী প্রকৌশলী হতে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার ৫০ শতাংশে উন্নীত করা, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম যুগোপযোগীভাবে ইংরেজি ভার্সনে আধুনিকায়ন এবং পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটসহ টিএসসিতে ১:১২ অনুপাতে শিক্ষক স্বল্পতা দূরীকরণ।

এছাড়া প্রকৌশল কর্মক্ষেত্রে ফিল্ড ও ডেস্ক ইঞ্জিনিয়ারিং বিভাজন, প্রকৌশল ক্যাডার ব্যতীত অন্য ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রবেশ আইন করে নিষিদ্ধকরণ, আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টিম কনসেপ্ট অনুযায়ী ১:৫ অনুপাতে জনবল কাঠামো প্রণয়ন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করার দাবি উত্থাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আইডিইবি’র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী আব্দুল বাতেন, জেলা সভাপতি প্রকৌশলী রেজাউল আলম সিদ্দিক, সাধারণ সম্পাদক প্রকৌশলী খালেদুল হক, সংগ্রাম পরিষদের জেলা আহ্বায়ক প্রকৌশলী বিপুল কুমার, সদস্য সচিব প্রকৌশলী মোস্তাফিজুর রহমানসহ জেলা নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd