• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মিছিল আর স্লোগানে মুখরিত বুড়িচং, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন, খুলছে টোলমুক্ত সার্ভিস সেতু নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে ডিআইজি আশিক সাঈদের সৌজন্য সাক্ষাৎ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা-৫-এর শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা ও জনমানুষের নেতা অধ্যাপক মোহাম্মদ ইউনুস: একটি নাম, একটি ইতিহাস সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ শিক্ষায় বিনিয়োগ ৫ শতাংশে উন্নীত করতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজশাহীতে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

জয়পুরহাটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

Reporter Name / ১৫৭ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
ষ্টাফ রিপোর্টারঃ

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে জয়পুরহাটে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি ডিসি কার্যালয়ের সামনের সড়ক প্রদক্ষিণ করে আবারও সিভিল সার্জন কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও জেলা সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: আল মামুন, জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ সরদার রাশেদ মোবারক, সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা: ইউসুফ আলী, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক জাকারিয়া হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তুলশী চন্দ্র রায় প্রমুখ।

মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন- এই প্রতিপাদ্যে আজ থেকে শুরু হওয়া বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। এই সপ্তাহ যথাযথভাবে পালন ও শিশুদের মাতৃদুগ্ধের গুনাগুন বিশ্লেষণপূর্বক শিশুদের মাতৃদুগ্ধ পান করানোর ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি করানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd