• বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তানোরে শিব নদীর বাঁধ ঘেঁষে গড়ে উঠছে হাঁস খামার বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলায় ছয়টি মৎস ঘেরে দুর্বৃত্তদের বিষপ্রয়োগ জয়পুরহাটে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত অপপ্রচার ও ফেক আইডির অন্ধকার জাল ভাঙতেই হবে মানহানীকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা এখন সময়ের সবচেয়ে বড় দাবি দক্ষিণ সুরমায় জুয়ার রাজ্যে কাসেম ও অন্তর রাজা সিলেটে ৪ বছরের শিশু ফাহিমা হ/ত্যা মামলায় এক যুবক গ্রেফ-তা*র ​দৌলতখানে কিশোরীদের স্বাস্থ্য ও অধিকার রক্ষায় সাজেদা ফাউন্ডেশনের ‘স্টপ দ্য স্টিগমা ২.০’ প্রকল্পের মতবিনিময় সভা সিলেটে ধারাবাহিক চুরির ঘটনায় দুই চোর গ্রেফতার আলীকদম থানার সাফল্য বিশেষ অভিযানে ৪৪ বছর এর সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার দেবীদ্বারে ২য় বাৎসরিক মাহফিলে শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (মা.)

জয়পুরহাটে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত

Reporter Name / ২৯ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
ষ্টাফ রিপোর্টারঃ

জয়পুরহাট সদর উপজেলার কালেক্টরেট মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে তৌফিকুল ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্র ছুরিকাঘাতের শিকার হয়েছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই কিশোরকে আটক করেছে পুলিশ।

আটক দুই কিশোর হলেন সদর উপজেলার পাঠানপাড়ার পলাশ ও হিচমি পশ্চিমপাড়ার শফিক রাজ।

আহত তৌফিকুল ইসলাম হাজীপাড়া এলাকার শাহিদুজ্জামানের ছেলে এবং জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার জয়পুরহাট শহরের কালেক্টরেট মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে তৌফিকুলের সঙ্গে পলাশ ও শফিক রাজের কথা-কাটাকাটি হয়। এর জেরে মঙ্গলবার দুপুরে কালেক্টরেট মাঠ এলাকায় পলাশ ও শফিক রাজ মিলে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তৌফিকুলকে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী জানান, ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ অভিযুক্ত দুই কিশোরকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd