• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে ২৩ তম নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা নিবেদন নবীজির মহানুভবতা ও আদর্শ নতুন প্রজন্মের জীবনচর্চার অংশ করতে হবে”—শাহসুফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ পুলিশ সুপারের নির্দেশনায় দ্রুততম সময়ে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার, গ্রেফতার ৩ নারায়ণগঞ্জে ইসলামী যুব নেতা বুলবুল হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল মুখোশের আড়ালে ‘মানবতার ফেরিওয়ালা’: রাতারাতি কোটিপতি হওয়ার পেছনে সুদের ভয়ঙ্কর থাবা নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ওসির সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ১১৭ কোটি টাকার কদমতলী বাস টার্মিনাল এখন অব্যবস্থাপনার চাদরে, সিলেটে মাজার-মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০ বুড়িচংয়ে মেয়র প্রার্থী জাবেদ কাউসারের সবুজের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেটে ৪ বছরের শিশু ফাহিমা হ/ত্যা মামলায় এক যুবক গ্রেফ-তা*র

Reporter Name / ১৬৯ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

আহমেদ আকবর

দক্ষিণ সুরমা প্রতিনিধি, সিলেট

সিলেটে চার বছরের শিশু ফাহিমা আক্তারকে হত্যার অভিযোগে জাকির হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১১ মে) রাতে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও সোনাতলা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

শিশু ফাহিমা সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের মেয়ে। রাইসুল হক স্থানীয় বাজারে একটি দোকানে দিনমজুরের কাজ করেন। গ্রেপ্তার হওয়া জাকির একই এলাকার মৃত তোতা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শিশুটিকে হত্যায় অভিযুক্তকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর তার শাস্তির দাবিতে জালালাবাদ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয়রা। মধ্যরাতে অভিযুক্ত জাকিরের বাড়িতে হামলা চালান বিক্ষুব্ধ এলাকাবাসী।

গত বুধবার বিস্কুট কিনতে দোকানে গেলে শিশু ফাহিমা নিখোঁজ হয়। দুদিন পর তার মরদেহ পাশের একটি পুকুরের কাছে পাওয়া যায়।

পুলিশ জানায়, নিজের বাড়িতে কেউ না থাকার সুবাদে শিশু ফাহিমাকে ফুসলিয়ে ঘরে আটকে যৌন নির্যাতন চালায় জাকির। একপর্যায়ে ফাহিমাকে হত্যা করে স্ত্রীর ওড়না দিয়ে পেঁচিয়ে ফাহিমাকে ব্যাগে রাখেন জাকির। সেই ওড়নাসহ বাদাঘাট এলাকার ডোবায় মরদেহ ফেলে দেওয়া হয়। ডোবা থেকে শুক্রবার ফাহিমার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম জাকিরকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে জানান, জাকিরকে থানা হাজতে রাখা হয়েছে। থানার বাইরে এলাকাবাসী বিক্ষোভ করছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd