• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন গণসংহতি আন্দোলনের কুড়িগ্রাম জেলা আহ্বায়ক সাইফুর রহমান দুলাল ​ফ্যামিলি কার্ডের প্রলোভনে বিধবার স্বর্নালংকার হাতিয়ে নিল প্রতারক চক্র ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় সরকার বদ্ধপরিকর — প্রতিমন্ত্রী সোহেল মনজুর নাগেশ্বরীতে প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গোৎসবের উপহার সামগ্রী বিতরণ কুমিল্লার বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী আমতলীতে চাওড়া নদীর কচুরিপানা অপসারণ বন্ধ কেন, জানতে চেয়ে জনতার সমাবেশ বিয়ের আগের দিন বর সৌমিকের মৃ/ত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ পরিবারের বেলকুচিতে রাস্তার পাশে তালগাছের চারা ও বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন – পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে দস্যুতা, ২৪ ঘণ্টায় দুই আন্তজেলা ডাকাত গ্রেপ্তার

চতুর্থ দিনেও চাঁপাইনবাবগঞ্জ থেকে চলছে না দূরপাল্লার বাস

Reporter Name / ২৪১ Time View
Update : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার:

রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল সোমবার চতুর্থ দিনের মতো বন্ধ রয়েছে। মালিক-শ্রমিক দ্বন্দ্বের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

গত বৃহস্পতিবার রাত ১১টা থেকে মালিক পক্ষ বাস চলাচল বন্ধ করে দেয়। শ্রমিকরা দাবি করছেন—খোরাকি ভাতা বাড়াতে হবে। অপরদিকে, মালিক পক্ষ অভিযোগ করছে চালক ও হেলপাররা যত্রতত্র বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠা-নামা করান, যা নিয়মবহির্ভূত এবং এতে যাত্রী সেবার মান নষ্ট হচ্ছে।

শনিবার বেলা ১২টায় রাজশাহীতে শ্রমিক নেতা ও মালিক পক্ষ বৈঠকে বসে সমঝোতার চেষ্টা করা হলেও সমস্যার সমাধান হয়নি বলে জানিয়েছেন উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির মহাসচিব নজরুল ইসলাম। তিনি জানান, শ্রমিকদের দাবিদাওয়া ও মালিক পক্ষের অভিযোগ নিয়ে আলোচনা হলেও কোনো সমাধান ছাড়াই বৈঠক শেষ হয়।

বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী-নাটোর হয়ে ঢাকা ও চট্টগ্রাম রুটে দূরপাল্লার বেশিরভাগ বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে এসব রুটে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। অনেকে বাধ্য হয়ে ট্রেন, মাইক্রোবাস বা ভাড়ায় চালিত ছোট পরিবহন ব্যবহার করছেন। এতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে তাদের।

এর আগে চলতি মাসেই বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে দু’দফা পরিবহন ধর্মঘট করে চালক, হেলপার ও সুপারভাইজাররা। টানা কয়েক দফা বাস বন্ধের ঘটনায় যাত্রীদের ক্ষোভ বাড়ছে। তারা বলছেন, শ্রমিক-মালিকের দ্বন্দ্বে ভুক্তভোগী হচ্ছেন সাধারণ মানুষ।

এদিকে সংশ্লিষ্ট মহল বলছে, সরকার ও প্রশাসন উদ্যোগী হয়ে সমঝোতার পথ না খুঁজলে এ সমস্যার সমাধান হবে না। দ্রুত সমাধান না হলে যাত্রী ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd