• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটে পুলিশের ৫ ঘণ্টার চিরুনি অভিযান, কিশোর গ্যাং ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৬০ সিলেটে ১৬৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেট মহানগরীর হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত: রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদের দায়িত্ব গ্রহণ এবং পুলিশ সুপার নাঈমুল হাছানকে বিদায় তানোরে রোপা আমনের ভরা মৌসুমে তীব্র সার সংকট, সরকারি দামে মিলছে না ডিএপি ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে বুড়িচংয়ে গাউসিয়া কমিটির নানা কর্মসূচি বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন-এর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত,মোঃ আরিফুর রহমান সভাপতি মোঃ জহির রায়হান ,সাধারণ সম্পাদক নির্বাচিত মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সিলেট-ঢাকা মহাসড়কে ১৫ দিনে ১৯ জনের মৃত্যু নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

চট্টগ্রামের কর্ণফুলীতে চঞ্চল্যকর স্ত্রী হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

Reporter Name / ৫২৮ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

মুহাম্মদ জিয়া উদ্দিন, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

 

চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটা এলাকায় একটি ভাড়া বাসায় স্ব-পরিবারে বসবাস করতেন।  ভিকটিম গত ৩০ জুলাই ২০২৫ইং তারিখে ভিকটিম তার কর্মস্থল থেকে নিজ বাসায় ফিরলে স্বামী মোঃ আজিজ মিয়া এর সাথে পারিবারিক কলহের জেরে বাকবিতন্ডার সৃষ্টি হয়। উক্ত বাকবিতন্ডাকে কেন্দ্র করে আজিজ মিয়া বাসায় থাকা ইট দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুত্বর রক্তাক্ত জখম করে বাসা থেকে পালিয়ে যায়। পরর্বতীতে ভিকটিমের পরিবার স্থানীয় লোকজনের সহায়তায় ভিকটিমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিমের মৃত্যু হয়।

উক্ত ঘটনায় ভিকটিমের বড় মেয়ে বাদী হয়ে কর্ণফুলী থানায় মোঃ আজিজ মিয়াকে এজাহারনামীয় প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৩১, তারিখ ৩০ জুলাই ২০২৫ইং, ধারা-৩০২ পেনাল কোড ১৮৬০।

র‍্যাব-৭ , চট্টগ্রাম মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সূত্রে বর্ণিত মামলার এজাহারনামীয় প্রধান আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরদারীর এক পর্যায়ে র‍্যাব-৭ , চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সূত্রে বর্নিত মামলার এজাহারনামীয় প্রধান আসামী ঘাতক স্বামী মোঃ আজিজ মিয়া বান্দরবান জেলার লামা থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২৮ আগস্ট ২০২৫ইং তারিখ আনুমানিক ০৫:৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১৫ কক্সবাজার এর যৌথ আভিযানিক দল বান্দরবান জেলার লামা থানাধীন মাস্টার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ আজিজ মিয়া (৫০), পিতা-নুরুল হক, সাং-দক্ষিণ পূর্ব পালং পাড়া, থানা-আলীকদম, জেলা-বান্দরবান’ থেকে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব-৭ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd