• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সুন্দর প্রত্যাবর্তন বিশ্বকাপে লজ্জার রেকর্ড গড়লেন মেসি ষড়যন্ত্র মূলক অপপ্রচারের শিকার ঝালকাঠির নবাগত পুলিশ সুপার বদরুল আলম তানোরে তসলিমা ইলেক্ট্রনিক্স ও ওয়ালটন শোরুমে জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মুরগিটোলায় জবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১৩ তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত রাজধানীতে শাহাদাত-এ কারবালা মাহফিল মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক

চট্টগ্রামের আনোয়ারায় হাতির আক্রমণে নিহত ১ আহত ২

Reporter Name / ৪১১ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

 

মুহাম্মদ জিয়া উদ্দিন, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হাতির আক্রমণ একজন নিহত ও দুইজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। জানা যায় ধান ক্ষেত রক্ষা দেওয়ার নামে বৈদ্যুতিক ফাঁদে আটকে জাহেদ খান (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আমির খান (২০) ও মেহেরুন্নেসা বাহান্নী (৩৫) নামের আরও দুই জন আহত হয়েছে।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার বৈরাগ ইউনিয়নের খান বাড়ি পাহাড়ের এক্কুদ্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত জাহেদ খান উপজেলার বৈরাগ ইউনিয়নের খান বাড়ির আব্দুল হাফেজের ছেলে। ৪ ভাই ও ১ বোনের মধ্যে জাহেদ সবার ছোট। সে পরিবারের ক্ষেত খামার দেখভাল করতো।

এ বিষয়ে ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের খালাতো ভাই শাকিল জানান, প্রতিদিনের মত আমার ভাই গরু দেখভালের জন্য বিলে আসে। এসময় সে স্থানীয় জাফর মাস্টারের ছেলের লাগানো হাতির জন্য দেওয়া বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে আরও দুইজন আহত হয়। সাথে সাথে তাকে উদ্ধার আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাতির জন্য এ ধরণের ফাঁদ দণ্ডনীয় অপরাধ জানিয়ে বন বিভাগের বাঁশখালী জলদি রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, হাতির আক্রমণ থেকে রক্ষার্থে এই ধরনের ফাঁদ ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। এ ধরণের কোনো অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd